ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি স্থগিত চেয়ে আইনি নোটিশ

আকাশ জাতীয় ডেস্ক: 

বাস-মিনিবাসের ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

সোমবার (০১ জুন) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ও বিআরটিএ চেয়ারম্যান বরাবরে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান।

নোটিশে তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় আমাদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং নিম্ন ও মধ্যম আয়ের মানুষগুলো অধিকাংশ ক্ষেত্রে কর্মহীন হয়ে বেকার এবং মানবেতর জীবনযাপন করছে। সরকার সামর্থের সবটুকু দিয়ে অসহায় এবং দুস্থ মানুষের করোনাকালীন বিপর্যয় রোধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই লক্ষ্যে বিভিন্নভাবে খাদ্য সহায়তা এবং নগদ অর্থ সহায়তা প্রদান করে যাচ্ছে।

‘করোনাই কর্মহীন এবং বেকার হয়ে পড়া নিম্ন-মধ্যম আয়ের মানুষ এবং অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষের জীবন ও জীবিকার বিষয়টি বিবেচনা করে এবং জাতীয় অর্থনীতিকে সচল রাখার জন্য সরকার সীমিত পরিসরে সরকারি-বেসরকারি অফিস কল-কারখানা সাময়িকভাবে খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। দীর্ঘদিন লকডাউন থাকা কর্মহীন বেকার লাখ লাখ মানুষ তাদের জীবন এবং জীবিকার আশায় সরকারের ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাদের কর্মের যোগদান করে তাদের পরিবারের সদস্যদের মুখে দু’মুঠো অন্ন জোগানোর জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে ।’

নোটিশে আরও বলা হয়, সরকার সাধ্যের সবটুকু দিয়ে অসহায় এবং দুর্দশাগ্রস্ত মানুষের সাহায্য সহযোগিতা করছে এবং বিভিন্ন সেক্টরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নগদ আর্থিক প্রণোদনা ঘোষণা করে জাতীয় অর্থনীতিকে সচল রাখার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। আমরা হঠাৎই লক্ষ্য করলাম সরকারের জাতীয় সড়ক এবং মহাসড়ক বিভাগ রোড ট্রান্সপোর্ট অথরিটি বাস-মিনিবাসের ক্ষেত্রে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে যা করোনায় অসহায় দুর্দশাগ্রস্ত মানুষের আরও বেশি বিপর্যস্ত ও হতাশাগ্রস্ত করেছে।

‘বর্তমান বিশ্ববাজারে তেলের দাম ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ স্বল্পমূল্যে উক্ত তেল ক্রয় করে সংরক্ষণ করে তাদের জাতীয় অর্থনীতিকে সচল রাখার জন্য এবং ক্ষতিগ্রস্ত মানুষের দ্রব্যমূল্য ও জীবনযাত্রা সহনীয় পর্যায়ে রাখার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। সাধারণত তেলের মূল্যবৃদ্ধির উপরে বাস ভাড়া কম বেশি নির্ভর করে সেক্ষেত্রে যেহেতু বর্তমান বিশ্ব বাজারে ইতিহাসে সর্বনিম্ন তেলের দাম পৌঁছেছে সেহেতু অতিরিক্ত ভাড়া বৃদ্ধি না করে বিশ্ববাজারে থেকে কম মূল্যে তেল সংগ্রহ করে বিকল্প পন্থায় বাস মালিকদের যে বর্ধিত চাহিদা উদ্ভূত পরিস্থিতির কারণে তৈরি হয়েছে তা সমন্বয় করার জন্য ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।’

তাই এ নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে জারিকৃত প্রজ্ঞাপন স্থগিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নোটিশে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি স্থগিত চেয়ে আইনি নোটিশ

আপডেট সময় ১২:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০