ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

সেজদারত অবস্থায় দেশের শীর্ষ আলেম আল্লামা শাহ তৈয়বের ইন্তেকাল

আকাশ জাতীয় ডেস্ক: 

জায়নামাজে সেজদারত অবস্থায় ইন্তেকাল করেছেন দেশের শীর্ষস্থানীয় আলেম, চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া আরাবিয়া জিরির মুহতামিম আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

তার বয়স হয়েছেন ৭৯ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনি, অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে এ বর্ষীয়ান আলেম ইন্তেকাল করেন বলে জানিয়েছেন তার ছেলে মাওলানা খুবাইব।

তিনি বলেন, রমজান মাসের শেষ দশকে ইতেকাফ শেষে অসুস্থ হয়ে পড়েন মাওলানা শাহ মোহাম্মদ তৈয়ব। তাকে রোববার রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ শরীর নিয়েই ঈদের দিনের আগের তাৎপর্যপূর্ণ রাতের নফল নামাজ পড়ছিলেন তিনি। নামাজের এক সময় সেজদারত অবস্থা আল্লাহ তাকে কবুল করে নেন।

মাওলানা শাহ মোহাম্মদ তৈয়ব ৩৬ বছর ধরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া আরাবিয়া শিক্ষাপ্রতিষ্ঠানে মুহতামিমের দায়িত্ব পালন করেছেন।

জিরি মাদরাসার মাঠে ঈদের দিন সকাল সাড়ে ৯টায় হাটহাজারী মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইমামতিতে মরহুমের জানাজা হয়। এরপর মাদ্রাসাসংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।

শীর্ষ এই আলেমের মৃত্যুতে শোক জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির, জামিয়ায় দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক ও শায়খুল হাদিস আল্লামা শাহ আহমদ শফী।

শোক জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, চরমোনাই ও নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, চরমোনাই।

Tag :
আপলোডকারীর তথ্য

ঘূর্ণিঝড় অর্ণব: দেশের সমুদ্র বন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত

সেজদারত অবস্থায় দেশের শীর্ষ আলেম আল্লামা শাহ তৈয়বের ইন্তেকাল

আপডেট সময় ০৯:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০