ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

হাঁটু পানিতে তলিয়ে গেছে কলকাতা বিমানবন্দর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ঘূর্ণিঝড় আম্পানের দাপটে ভেসে গেছে কলকাতা বিমান বন্দরের রানওয়ে।

হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে বিমানবন্দরটির অনেক অংশ। এতে এর অনেক কাঠামোরও ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ হয়নি।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ডুবে যাওয়া কলকাতা বিমানবন্দরের কিছু দৃশ্য। যেখান দেখা গেছে, পানির ওপর দাঁড়িয়ে আছে কয়েকটি বিমান।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার রাতে কলকাতা শহরের ওপর দিয়ে ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। ৬ ঘণ্টা ধরে চলে এই তাণ্ডব। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে কলকাতা শহর ও শহরতলী। ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা বিমান বন্দরও। ভারী বৃষ্টিপাতের কারণে বিমানবন্দরের টারম্যাক, রানওয়ে এবং হ্যাঙ্গার পানিতে তলিয়ে যায়। একটি ভবনের ছাদেও ভাঙন ধরেছে।

বিমানবন্দরের কর্মকর্তারা এনডিটিভিকে জানিয়েছেন, আম্পান ঝড়ের তাণ্ডবে দুটি হ্যাঙ্গার এতোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, সেগুলো আর মেরামত করা যাবে না। তবে করোনার কারণে গত ২৫ মার্চ থেকে বিমানবন্দরটির সব ফ্লাইট বন্ধ থাকায় ঝড়ে কোনো প্রাণহানি ঘটেনি বা বড় ধরনের ক্ষতি হয়নি।

উল্লেখ্য, ভারতে দীর্ঘমেয়াদি লকডাউনের কারণে গত আড়াই মাস ধরে কলকাতা বিমানবন্দরে কার্গো এবং উদ্ধারকার্যে নিযুক্ত বিমানই চলছে।

এর পরেও আম্পান তাণ্ডবের সময় অন্তত ৪২টি বিমান ছিল বিমানবন্দরে।

বিমানবন্দরের কর্মীরা জানান, আম্পানের ঝোড়ো হাওয়ার ধাক্কায় ৪০ টন ওজনের প্রতিটি বিমানই রীতিমত কেঁপে ওঠে। বিমানগুলো যেভাবে দুলছিল তাতে ভয় পেয়ে যাই আমরা। ঝড়ের প্রস্তুতির সময় আগেই বিজ্ঞাপনের বোর্ডগুলো খুলে নেয়ায় সেগুলোর মাধ্যমে কোনো ক্ষতি হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

হাঁটু পানিতে তলিয়ে গেছে কলকাতা বিমানবন্দর

আপডেট সময় ০৫:০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০