ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

যুক্তরাজ্যকে বিশেষ তহবিলের অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা পরিস্থিতিতে বাংলাদেশ থেকে তৈরি পোশাক খাতের আমদানি অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এক্ষেত্রে যুক্তরাজ্য সরকারকে সেদেশের ক্রেতাদের জন্য একটি বিশেষ তহবিল গঠনের অনুরোধ করেছেন তিনি।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড আহমেদের ফোনে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ অনুরোধ করেন।

মঙ্গলবার (১৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টেলিফোনে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, তৈরি পোশাক খাতে ‍যুক্তরাজ্যের ক্রেতারা প্রায় ৩০০ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ বাতিল বা স্থগিত করেছে। ফলে এ সেক্টরে কর্মরত প্রায় ১০ লাখ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যে জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এ তহবিল বাংলাদেশে এ খাতে কর্মরত শ্রমিকদের পরিবারদের জন্য সহায়ক হবে।

করোনা পরবর্তী বৈশ্বিক পরিস্থিতিতে কমনওয়েলথের কার্যকর ভূমিকা রাখার বিষয়ও তাদের আলোচনায় স্থান পায়। লর্ড আহমেদ করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। বৈশ্বিক সমস্যা করোনা বিষয়ক সমস্যা সমাধানে উভয় প্রতিমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন।

এ সময় মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মানবিকতার পরিচয় দিয়েছেন তার প্রশংসা করলেন যুক্তরাজ্যের এ প্রতিমন্ত্রী।

যুক্তরাজ্যকে জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুটির উপস্থাপক দেশ হিসেবে উল্লেখ করে লর্ড আহমেদ বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংস ঘটনার ন্যায়বিচার ও এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে যুক্তরাজ্যের প্রচেষ্টা অব্যাহত রাখবে ।

মিয়ানমারের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিষয়ে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তের প্রতি আস্থাশীল হিসেবে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী উল্লেখ করেন। উভয় প্রতিমন্ত্রী কাছে ভবিষ্যতে আবার দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার জন্য আশা প্রকাশ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ধেয়ে আসছে বৃষ্টিবলয়: সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশে

যুক্তরাজ্যকে বিশেষ তহবিলের অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আপডেট সময় ১২:৪২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০