ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এবার শক্তিশালী ভূমিকম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টায় দেশটির নেভাদায় রিখটার স্কেলে ৬ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্প হয়। খবর ইউএসএ টুডে।

খবরে বলা হয়, আশপাশের বিভিন্ন এলাকায় আফটার শক অনুভূত হয়েছে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে এএফপি জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ৩ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ক্যালিফোর্নিয়াও ভূমিকম্প হয়েছে বলে স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) ভোরে (বাংলাদেশ সময় বিকেলে) নেভাদার টোনোপাহ শহরের ৫৭ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৭ দশমিক ৬ কিলোমিটার গভীরে।

লস এঞ্জেলস টাইমসের বরাত দিয়ে এএফপি আরও জানায়, প্রতি বছর ৬ থেকে ৬ রিখটার স্কেলে ক্যালিফোর্নিয়া ও নেভাদায় ভূমিকম্প হয়।

প্রসঙ্গত, বর্তমানে করোনাভাইরাস মহামারী আমেরিকায় চলছে মৃত্যু মিছিল। বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্তের দেশে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এ দেশটি।

শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৪ লাখ ৫৮ হাজার ২৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এর মধ্যে মৃত্যু হয়েছে ৮৬ হাজারের বেশি মানুষের। সুস্থ হয়ে উঠেছেন মাত্র ২ লক্ষ ৫৩ হাজার।

দেশের মধ্যে নিউইয়র্কের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে মোট আক্রান্ত ৩ লক্ষ ৪৩ হাজারের বেশি। এর মধ্যে ২২ হাজারের বেশি মৃত্যু হয়েছে। নিউজার্সিতে ১লক্ষ ৪১ হাজার। এরমধ্যে মৃত্যু হয়েছে প্রায় ১০ হাজার মানুষের। রোজ লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এবার শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় ০৮:৩৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০