ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

ইতালির মিলানে বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

ইতালির মিলানের সেন্ট্রাল স্টেশনের পাশে গোলাম রাব্বি নামে এক বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় রোববার আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে।

জানা গেছে, মরক্কোর এক নাগরিক রাব্বিকে তার বাসার নিচে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে আসে।

এর পর বাসার লোকজনও জানতে পেরে নিচে নেমে এসে তাকে মৃতাবস্থায় দেখতে পান।

তার দেশের বাড়ি মাদারীপুর সদর উপজেলা শিড়খারা ইউনিয়নের সিপাহিবাড়ি এলাকায়। তিনি আ. ছাত্তার তালুকদারের নাতি বলে জানা গেছে।

পুলিশ মৃতদেহটি হাসপাতালে নিয়ে যায় এবং যে বাসায় রাব্বি থাকত, ওই বাসার সবাইকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর রাব্বির মামা ছাড়া বাকি সবাইকে ছেড়ে দেয়। রাব্বির মামা পুলিশের হেফাজতে রয়েছেন। এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।

তার এই অকাল মৃত্যুতে মিলানে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

ইতালির মিলানে বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০১:২৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০