ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাংবাদিক কাজলের মুক্তির দাবিতে সাবেক ছাত্রনেতাদের বিবৃতি

আকাশ জাতীয় ডেস্ক: 

দৈনিক পক্ষকালের সম্পাদক এবং ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের মুক্তি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি করেছেন বিভিন্ন ছাত্রসংগঠনের সাবেক নেতারা।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো একটি যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে সাবেক ছাত্র নেতারা ৫৪ দিন নিখোঁজ থাকার পর গত ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে যশোরের বেনাপলে বাংলাদেশের মাটিতে কথিত উদ্ধার, অনুপ্রবেশ আইনে গ্রেফতার ও হাতকড়া পরিয়ে পিঠমোড়া করে বেঁধে করোনা পরিস্থিতে মাস্ক না পরিয়ে আদালতে পাঠানো, অনুপ্রবেশের সাজানো মামলায় জামিন দেয়ার পর তড়িঘড়ি ৫৪ ধারায় মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনা, কাজলের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকায় বিভিন্ন থানায় একের পর এক, এমনিকি ব্যাকডেটে মামলা দায়েরের ঘটনায় ঘটেছে বলেও তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের আইনি সুরক্ষা ও জামিন পাওয়ার সাংবিধানিক অধিকার নিশ্চিত করা এবং তার জামিন পাওয়ার অধিকারকে বাধাগ্রস্ত না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একইসঙ্গে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে সব সাজানো ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

বিবৃতিতে স্বাক্ষরদাতা ছাত্র নেতারা হলেন- জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল কবির স্বপন ও সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান তরুন, বাংলাদেশ ছাত্রমৈত্রী সাবেক সভাপতি রফিকুল ইসলাম সুজন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সামসুল আলম সজ্জন, খান আসুদুজ্জামান মাসুম, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি হাসান ইমাম রুবেল, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি আবু নাসের অনিক, বাংলাদেশ ছাত্রকেন্দ্রের সভাপতি মহিনউদ্দিন চৌধুরী লিটন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবন্দ্র দেব, ফেরদৌস আহম্মেদ উজ্জ্বল, জাতীয় ছাত্র ঐক্যের সাবেক সভাপতি জুয়েল আহম্মেদ খান, বাংলাদেশ ছাত্র সমিতি সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ, বাংলাদেশ ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি কনক বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুভাষিস সমদ্দার, সমাজবাদী ছাত্রজোটের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সাবেক সাধারণ সম্পাদক মাসুম উদ্দীন, বাংলাদেশ ছাত্রমৈত্রী সাবেক সভাপতি বাপ্পা দিত্য বসু, সাধারণ সম্পাদক তানভীর রুসমত, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সাবেক সভাপতি সামসুল ইসলাম সুমন, জাসদ ছাত্রলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাংবাদিক কাজলের মুক্তির দাবিতে সাবেক ছাত্রনেতাদের বিবৃতি

আপডেট সময় ০৯:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০