ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শনিবার থেকে গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু

আকাশ জাতীয় ডেস্ক: 

গণস্বাস্থ্যের উদ্ভাবিত করোনা শনাক্তকরণ ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট র‍্যাপিড টেস্টিং কিট’-এর কার্যকারিতা পরীক্ষা আগামী ৯ মে, শনিবার থেকে শুরু করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমইউ)।

মঙ্গলবার (৫ মে) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফুরুল্লাহ চৌধুরী  বিষয়টি নিশ্চিত করেন।

জাফুরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের কিটের কার্যকারিতার পরীক্ষা আগামী শনিবার থেকে শুরু হবে আশা করছি। মঙ্গলবার এ বিষয়ে বিএসএমইউ’র মিটিং শেষ হবে। কালকের মধ্যে সব বিষয়ে অ্যাপ্রুভাল হয়ে যাবে। তাদের পক্ষ থেকে আমাদের কো-অর্ডিনেটরকে ১ হাজার ২শ’ স্যাম্পল জমা দিতে বলেছে। শনিবার থেকে তারা পরীক্ষা শুরু করে দেবে।

কিটের কার্যকারিতা পরীক্ষায় কতদিন সময় লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, কিট পরীক্ষা করতে ৩ দিনের বেশি লাগার কোনো স্কোপ নাই। আমরা মনে করি, ৩ দিনের বেশি লাগবে না। কিটের কার্যকারিতা পরীক্ষার রিপোর্ট তৈরি করতে হয়তো আরও ২-৩ দিন লাগতে পারে। সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে সব কিছু সম্পন্ন হবে বলে ধরে নেওয়া যেতে পারে।

কিটের কার্যকারিতা বিষয়ে কতটা আশাবাদী জানতে চাইলে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি পড়াশুনা কেমন করেছি সেটা আমি জানি। আমি পরীক্ষায় পাশ করবো, আমি সেটাও জানি। আমি যে পরীক্ষায় পাশ করবো, এটাই এখন দেশের ব্যসবসায়ীসহ অন্যদের ভয়, সব কিছুতো আর বলা যায় না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শনিবার থেকে গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু

আপডেট সময় ০৪:৩০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০