ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রিজভী সাহেব আহাম্মকের ভাগাড়ে বসে কথা বলছেন: তথ্যমন্ত্রী

নিজ দপ্তর থেকে অনলাইনে সংক্ষিপ্ত বক্তব্যে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশে উদ্ভূত করোনা পরিস্থিতি প্রসঙ্গে সম্প্রতি বিএনপি নেতা রুহুল কবীর রিজভী সরকারের সমালোচনা করে বলেন, ‘সরকারের আহাম্মকির কারণে করোনায় অব্যবস্থাপনা’। এর প্রতিউত্তরে রিজভীকে তীব্র গালমন্দ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আহাম্মকের ভাগাড়ে বসে রিজভী সাহেব নিজেই আহাম্মকের মতো কথা বলছেন।

সোমবার (৪ মে) সচিবালয়ে নিজ দপ্তর থেকে অনলাইনে দেওয়া সংক্ষিপ্ত এক ভিডিওবার্তায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের এ নেতা বলেন, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে, বাংলাদেশ সরকার করোনা পরিস্থিতি মোকাবিলায় সঠিক পদক্ষেপ নিয়ে এগুচ্ছে, সেখানে রিজভী আহমেদসহ কারো কারো বক্তব্যে মনে হয়, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখেন।

বর্তমান সরকারের সমালোচনা না করে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কীভাবে দুর্যোগ মোকাবিলা করেছে সেই ইতিহাসের দিকে ফিরে তাকানোর অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে ৯১ সালের ঘূর্ণিঝড়ের কথা। সে সময় চট্টগ্রাম বিমানবন্দরে বিমান বাহিনীর অনেকগুলো যুদ্ধবিমান ছিল। সেগুলো নিরাপদ স্থানে না সরানোয় সেদিন এক ডজনেরও বেশি বিমান ধ্বংস হয়। চট্টগ্রাম বন্দরের জাহাজগুলোকেও সেদিন তারা উজানে নিয়ে যেতে পারতো, কিন্তু তা না করার কারণে অনেকগুলো জাহাজও সেদিন নষ্ট হয়। এমনকি নোঙর ছিঁড়ে জাহাজ রাস্তার ওপরেও উঠে এসেছিল। অর্থাৎ, তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন খালেদা জিয়া সরকারের আহম্মকির কারণে এসব ঘটনা ঘটেছিল।

করোনা ভাইরাস পরিস্থিতিতে মানুষের জীবন ও জীবিকা, এ দুই বিষয় মাথায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার প্রথম থেকেই নানা পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, মানুষের জীবন রক্ষার জন্য প্রধানমন্ত্রী যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন, তা ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনকি বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিন কর্তৃক প্রশংসিত হয়েছে।

‘অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা করে মানুষের জীবিকা রক্ষার জন্য প্রধানমন্ত্রী যে পদক্ষেপগুলো নিয়েছেন, বিশ্ববিখ্যাত দি ইকনোমিস্ট পত্রিকায় সেগুলোর সঠিক পরিস্ফুটন হয়েছে। এখন অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর ওপরে। ভারত, পাকিস্তান, এমনকি চীনের চেয়েও এক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা অনেক ভালো, সেটিই দি ইকনোমিস্ট পত্রিকায় এসেছে। কেউ প্রশংসা করুক আর না করুক এটিই হচ্ছে বাস্তবতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রিজভী সাহেব আহাম্মকের ভাগাড়ে বসে কথা বলছেন: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:১৭:০২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০