ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

৮ মে থেকে সীমিত পরিসরে চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট

আকাশ জাতীয় ডেস্ক:

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক রুটের পাশাপাশি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বন্ধের প্রায় দেড় মাস পর শুধু অভ্যন্তরীণ রুটের ফ্লাইট কিছুটা শিথিল করা হচ্ছে। আগামী ৮ মে থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হতে যাচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মোকাব্বির হোসেন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া আরও তিনটি বেসরকারি বিমান সংস্থা। এগুলো হল ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার এবং রিজেন্ট এয়ারওয়েজ।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, অভ্যন্তরীণ রুটে ৮ মে থেকে সীমিত পরিসরে ফ্লাইট চালু হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলবে। কম সংখ্যক ফ্লাইট চলবে। এছাড়া প্রতিটি ফ্লাইটে ধারণক্ষমতার সর্বোচ্চ ৭৫ শতাংশ যাত্রী বহন করা যাবে।

দেশের অভ্যন্তরে বাংলাদেশ বিমান ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর, সৈয়দপুর, বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করে।

উল্লেখ্য, গত ২১ মার্চ রাত ১২টা থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথমে ১০টি দেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে বাংলাদেশ। পরে আন্তর্জাতিক সব বিমান চলাচল বন্ধের পাশাপাশি অভ্যন্তরীণ রুটেও সব ফ্লাইট বন্ধ করে দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে বিনামূল্যে হুইলচেয়ার সেবা চালু

৮ মে থেকে সীমিত পরিসরে চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট

আপডেট সময় ০৭:৫৪:২০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০