ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির জামায়াত চাঁদা নিলে হাদিয়া, অন্যরা নিলে চাঁদাবাজি : বুলু রাজধানীর মানিকনগরে নারী ব্যাংকারের বাসায় ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরি, গ্রেফতার ২ ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক মন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

মানুষের ক্ষুধাকে নিয়ে তামাশা করছে সরকার: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাস মহামারিতে সরকার মানুষের ক্ষুধাকে নিয়ে তামাশা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১ মে) ফিউচার অফ বাংলাদেশের উদ্যোগে হাতিরঝিল মধুবাগ এলাকায় ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সরকারের এমপি মন্ত্রীরা লোক দেখানো কাঁচা ধান কাটছেন। বোরো মৌসুমে ধানগুলো পেকেছে সেগুলো কাটতে হবে। আওয়ামী লীগের লোকেরা পাকা ধান না কেটে লোক দেখানোর জন্য কাঁচা ধান কাটছেন। তারা মানুষকে দেখাতে চান তারা কৃষকের সঙ্গে আছেন। এভাবে মানবসেবা হয় না। এ দুর্ভিক্ষের মতো অবস্থা মোকাবিলা না করে সরকার গরিব মানুষের ক্ষুধাকে নিয়ে তামাশা করছে। তামাশা করে এত বড় বিপর্যয় ঠেকাতে পারবেন না।

তিনি বলেন, বিএনপি সরকারে নেই। আমাদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে গরিব-অসহায় মানুষকে সহায়তা করছি। নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল কিংবা সুনামের জন্য নয়, আমরা গরিব অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ফিউচার অফ বাংলাদেশ নিরপেক্ষভাবে কাজ করে। রাজনৈতিক বিবেচনা না করে দুস্থ গরিব মানুষের সহযোগিতা করছে। অথচ সরকার ওয়ার্ডে ওয়ার্ডে ত্রাণ বিতরণ কমিটি করেছে আওয়ামী লীগের লোক দিয়ে। তারা স্থানীয় প্রশাসন, টিএনও যাদের সুপারিশ করছে তারাই ত্রাণ পাচ্ছেন। অর্থাৎ এখানেও তারা দলীয়করণ করছে। নিজেদের লোক আর অন্য দলের লোক হিসেবে ত্রাণ দিচ্ছে। কোটি কোটি মানুষ না খেয়ে আছে, হাহাকার করছে।

রিজভী বলেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন রিজভী আহমেদের মুখে লাগাম টানা দরকার। এখন আমি বলি আমার মুখে না হয় লাগাম টানলেন। বিশ্বের পত্রপত্রিকার গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট তারাও বলছে বাংলাদেশের ত্রাণের চাল চুরি হচ্ছে। ঘরের মধ্যে মাটির গর্তে, খড়ের পালার মধ্যে চাল এবং খাটের মধ্যে তেল পাওয়া যায়। এগুলো শুধু আমরা বলছি না, আজকে আন্তর্জাতিক গণমাধ্যমও বলছে। আপনি কিভাবে তাদের মুখে লাগাম দেবেন। হাছান মাহমুদ আপনি তাদের মুখে লাগাম দিতে পারবেন না। কারণ তারা সত্যতাটাই বলছে।

ত্রাণ বিতরণের সময় ফিউচার অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. শওকত আজিজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইদুল বাশার শোয়েব, প্রচার সম্পাদক সোহাইব নাহিদ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহাদাত হোসেন শিহান, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বি বি এ বিভাগের ছাত্র, তৌহিদ হাসান সাইফ, সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সার্থক ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের ৪ দিন আগে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

মানুষের ক্ষুধাকে নিয়ে তামাশা করছে সরকার: রিজভী

আপডেট সময় ০১:৩৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০