ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত আধুনিক নগর গড়তে প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার বিকল্প নেই : ডিএসসিসি প্রশাসক নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে বাধ্যতামূলক অবসর ‘সো বিজি?’– স্বাস্থ্যমন্ত্রীর মনোযোগ চাইলেন স্পিকার বিএনপি সরকার সংস্কারের দাবিকে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম পরিবেশ রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে বিপদে পড়তে হবে: রিজভী সিলেটে দুইদিন পর সুরমায় ভেসে উঠল মরদেহ সংসদ অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার, সতর্ক করলেন স্পিকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, দুই যুবলীগ নেতা গ্রেফতার

করোনার এই দুর্যোগে ঐক্যের কোনো বিকল্প নেই: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনার এই দুর্যোগে ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৷

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে সৃষ্ট এই দুর্যোগে ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান কার্যক্রমকে সম্মিলিত প্রয়াসে এগিয়ে নিয়ে যেতে হবে।

শুক্রবার (১ মে) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, সামনে থেকে করোনা যুদ্ধে যারা সাহসিকতার পরিচয় দিচ্ছেন তাদের ধন্যবাদ জানাই৷ করোনা যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে সরকার।

‘সবার সম্মিলিত প্রয়াসে অচিরেই করোনার কালো মেঘ কেটে যাবে ইনশাআল্লাহ।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাহস হারানোর কোনো কারণ নেই, আমাদের রয়েছে শেখ হাসিনার মতো একজন সাহসী ও সৎ নেতৃত্ব।

সেতুমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ বিষয়ে টেস্টিং ক্যাপাসিটি বাড়ানো হয়েছে। সম্পৃক্ত করা হয়েছে ২৯টি বেসরকারি হাসপাতালকে।

এসময় মহান মে দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের সব শ্রমজীবী মানুষদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

করোনার এই দুর্যোগে ঐক্যের কোনো বিকল্প নেই: কাদের

আপডেট সময় ০১:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০