ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরবর্তী সরকারের জন্য একটি স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি : অর্থ উপদেষ্টা নুরের নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের লাশ উদ্ধার নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন পশ্চিম তীরে ইসরাইলের তৎপরতায় উদ্বেগ, কঠোর সতর্কবার্তা আব্বাসের জাতির উদ্দেশে ভাষণ, অতীতের ভুল-ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ পাবনায় দুই বাসের মুখিমুখি সংঘর্ষে নিহত ২

বাংলাদেশকে ২৩০ কোটি টাকা দিল ইইউ

আকাশ জাতীয় ডেস্ক: 

সামাজিক নিরাপত্তা খাতে সংস্কার কাজের জন্য বাংলাদেশকে ২৩০ কোটি টাকা (২ কোটি ৪০ লাখ ইউরো) সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সহযোগিতার অংশ হিসেবে ইইউ এ অর্থ সহায়তা দিয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার ইইউ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল-এনএসএসএস বাজেট বাস্তবায়নে ইইউ এ অর্থ সহায়তা দিয়েছে। বাংলাদেশ সরকার ও ইইউ-এর মধ্যে চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে এ অর্থ দেয়া হয়েছে।

ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক বলেছেন, সামাজিক নিরাপত্তা সুরক্ষায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন একযোগে কাজ করবে। করোনা ভাইরাস (কোভিড-১৯) ঝুঁকি মোকাবিলায় জরুরিভাবে জনস্বাস্থ্য খাতেও সহায়তা করতে প্রস্তুত ইইউ।

Tag :
আপলোডকারীর তথ্য

পরবর্তী সরকারের জন্য একটি স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি : অর্থ উপদেষ্টা

বাংলাদেশকে ২৩০ কোটি টাকা দিল ইইউ

আপডেট সময় ০৭:৫১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০