ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত আধুনিক নগর গড়তে প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার বিকল্প নেই : ডিএসসিসি প্রশাসক নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে বাধ্যতামূলক অবসর ‘সো বিজি?’– স্বাস্থ্যমন্ত্রীর মনোযোগ চাইলেন স্পিকার বিএনপি সরকার সংস্কারের দাবিকে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম পরিবেশ রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে বিপদে পড়তে হবে: রিজভী সিলেটে দুইদিন পর সুরমায় ভেসে উঠল মরদেহ সংসদ অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার, সতর্ক করলেন স্পিকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, দুই যুবলীগ নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চললে করোনার অন্ধকার কেটে যাবে

আকাশ জাতীয় ডেস্ক: 

সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি। এখন তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে করোনা দুর্যোগ দূর করে দেশকে আমরা আলোর পথে নিয়ে যাবো। অন্ধকারের পরে আলো আমাদের জীবনে আসবেই।

তিনি আরও বলেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী যেসব নির্দেশনা দিয়েছেন, তা মেনে চললে আমরা করোনা থেকে দেশকে রক্ষা করতে পারবো, ইনশাআল্লাহ। সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে শারীরিক দূরত্ব মেনে, নিয়ম-কানুন অনুসরণ করে চলতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা দুর্যোগে আওয়ামীলীগের নেতাকর্মীরা দেশবাসীর পাশে রয়েছেন। ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি। না খাওয়ার কষ্ট মানুষকে করতে হবে না।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোলা সদর উপজেলা চত্বরে তোফায়েল আহমেদের পক্ষ থেকে তৃতীয় দফায় ১০ হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণকালে টেলি কনফারেন্স তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চললে করোনার অন্ধকার কেটে যাবে

আপডেট সময় ০৫:২৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০