ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খাদ্য সংকট মোকাবিলায় দ্রুত সাত দফা পরিকল্পনা গ্রহণ করুন: রব

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনায় খাদ্য সংকটের বড় ঝুঁকি হতে পারে। বিদ্যমান পরিস্থিতিতে এক পঞ্চমাংশ মানুষের খাদ্য সংকট মোকাবিলার জন্য দ্রুত পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রব বলেন, করোনার সংকটে সার্ভিস খাতসহ অনানুষ্ঠানিক খাতের সবাই কর্মহীন হয়ে পড়ছে। রিকশাওয়ালা, ফেরিওয়ালা, ভাসমান শ্রমিক ও উদ্বাস্তু জনগোষ্ঠীসহ কয়েক কোটি কর্মহীন মানুষ এখনো সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে। এ বিপুল পরিমাণ মানুষের খাদ্য নিরাপত্তা ও নগদ সহায়তা এবং কাজে পুর্নবাসনের পরিকল্পনা গ্রহণ জরুরি। এদের সামাজিক নিরাপত্তা দিতে ব্যর্থ হলে রাষ্ট্র ঝুঁকিতে পড়বে।

এ প্রেক্ষিতে তিনি সাত দফা কর্মসূচি গ্রহণের আহ্বান জানান। দফাগুলো-

১. সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে হতদরিদ্র কর্মহীন অসহায় মানুষের তালিকা প্রণয়ণ।
২. এলাকাভিত্তিক তালিকা প্রকাশ করা।
৩. গার্মেন্টসের চাকরি হারা শ্রমিক ও বিদেশফেরত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন।
৪. সব সমাজশক্তি ও রাজনৈতিক দলের অংশগ্রহণে ও প্রশাসনের সমন্বয়ে সেনাবাহিনীর কর্তৃত্বে ত্রাণ বিতরণ নিশ্চিত করা।
৫. খাদ্য সংকট মোকাবিলায় রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিত ‘জাতীয় কমিটি’গঠন করা।
৬. ত্রাণের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করা।

৭. কর্মসংস্থান ও পুর্ণবাসনের জন্য উপজেলাভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলা ও মাইক্রো ক্রেডিট কর্মসূচি বাস্তবায়ন করা।

তিনি বলেন, কয়েক কোটি মানুষের খাদ্য সংকট, নগদ সহায়তা ও পুর্নবাসন করার পরিকল্পনা প্রক্রিয়া দ্রুত শুরু না হলে বড় ধরনের ঝুঁকিতে পড়বে রাষ্ট্র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খাদ্য সংকট মোকাবিলায় দ্রুত সাত দফা পরিকল্পনা গ্রহণ করুন: রব

আপডেট সময় ০৪:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০