ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমাতে বিকল্প উৎস ব্যবহারের পরিকল্পনা : এ্যানি এনসিপির সমাবেশে হামলায় কঠোর ব্যবস্থা: সংসদে আইনমন্ত্রী ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর ফ্যাসিস্ট সরকারের সহযোগী কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী একটি গর্বের বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী গণভোট না মানলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে: ১১ দলীয় ঐক্যের হুঁশিয়ারি স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ দ্রুত তদন্তের নির্দেশ গণশিক্ষা প্রতিমন্ত্রীর

জ্যাকমাকে ধন্যবাদ পররাষ্ট্রমন্ত্রীর, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আকাশ জাতীয় ডেস্ক: 

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশকে ৩০ হাজার করোনা শনাক্তকরণ কিট এবং তিন লক্ষ মাস্ক দেয়ার জন্য চীনের অনলাইন বিপণন প্রতিষ্ঠান আলিবাবার কর্ণধার জ্যাকমাকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। চিঠিতে ধন্যবাদ জানিয়ে জ্যাকমাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

গতকাল রাতে ঢাকাস্থ চীনের দূতাবাস এই তথ্য জানিয়েছে। দূতাবাস বার্তায় জানানো হয়, বন্ধুপ্রতীম বাংলাদেশের জনগণকে কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ৩০ হাজার করোনা শনাক্তকরণ কিট এবং তিন লক্ষ মাস্ক প্রদানের জন্য জ্যাকমাকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি দেয়া হয়।

বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বাংলাদেশসহ কয়েকটি দেশে মাস্ক, টেস্ট কিট ও নিরাপত্তা পোশাক (পিপিই) অনুদান দেয়ার ঘোষণা দেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা। সেই তালিকায় বাংলাদেশকেও রাখেন জ্যাকমা। তারই ধারবাহিকতায় বাংলাদেশকে ৩০ হাজার করোনা শনাক্তকরণ কিট এবং তিন লক্ষ মাস্ক প্রদান করা হয়।

জ্যাকমা’র এসব উপহার গত মার্চ মাসেই পৌঁছে দেওয়া হয়। চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী করোনা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে উহান এবং চীনের অন্যান্য অঞ্চলে বাংলাদেশি শিক্ষার্থীদের সর্বোচ্চ যত্ন নেওয়ার জন্য চীন সরকার এবং সে দেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দূতাবাসের বার্তায় আরও জানানো হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন আলিবাবার কর্ণধার জ্যাকমাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের তরুণ এবং প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনগোষ্ঠীর সঙ্গে, আমার সরকার এবং আপনার ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে সহোযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

জ্যাকমাকে ধন্যবাদ পররাষ্ট্রমন্ত্রীর, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আপডেট সময় ১২:৫৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০