ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

করোনা পরীক্ষার ল্যাব-আইসোলেশন সেন্টার করছেন পাটমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নিজস্ব অর্থায়ন ও উদ্যোগে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বেস্টওয়ে সিটিতে নির্মিত হচ্ছে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব ও আইসোলেশন সেন্টার। ইতোমধ্যে ভবনও চূড়ান্ত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) থেকে মেশিন স্থাপনের কাজ শুরু হয়েছে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, কাঞ্চন বেস্টওয়ে সিটিতে করোনা ভাইরাস পরীক্ষার এ ল্যাব শুধু রূপগঞ্জের জনগণের জন্য নয়, এখানে নারায়ণগঞ্জ জেলার মানুষের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা সম্ভব হবে। ৩/৪ ঘণ্টার মধ্যে করোনা রিপোর্ট হাতে পাওয়া যাবে। সম্ভব হলে নারায়ণগঞ্জের আশপাশের জেলার ব্যক্তিদের করোনা ভাইরাস পরীক্ষা করা হবে।

তিনি বলেন, নমুনা সংগ্রহের জন্য হটলাইন চালু রয়েছে। ফোন দিলেই বাসা থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে আসা হবে। এছাড়া মাইক্রোবায়োলজিস্ট, ডাক্তার এবং নার্স প্রস্তুত রয়েছে। একটি সরকারি ও দু’টি বেসরকারি অ্যাম্বুলেন্স করোনা রোগী পরিবহনের জন্য কাজ করবে। তিনটি অ্যাম্বুলেন্সেই প্রস্তুত রয়েছে।

ঢাকার পরই হটজোন হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জে পরীক্ষার জন্য কোনো ল্যাব নেই। ঢাকা থেকে কর্মীরা গিয়ে নমুনা সংগ্রহ করেন। এতে সময়ক্ষেপণ হয়ে যাচ্ছে। ফলে রোগী সংক্রমণের হার বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tag :
আপলোডকারীর তথ্য

নতুন উড়োজাহাজ কিনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তাড়াহুড়োয় শঙ্কা

করোনা পরীক্ষার ল্যাব-আইসোলেশন সেন্টার করছেন পাটমন্ত্রী

আপডেট সময় ০৭:৩২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০