ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের ভালো চাইলে নয়নকে চুপ করান, মির্জা আব্বাসকে পাটওয়ারী ইসির ব্যালট প্রকল্পে ২০ লাখ ডলার দিচ্ছে কানাডা ১২ তারিখ মজলুম থেকে জালিম হওয়াদের পতন হবে: জামায়াত আমির ইরানে নোবেল শান্তি পুরস্কারজয়ী মোহাম্মাদির ছয় বছরের কারাদণ্ড সতর্ক থাকতে হবে, আপনাদের রায়কে কেউ যেন পাল্টে দিতে না পারে: তারেক রহমান থাইল্যান্ড উপকূলে কন্টেইনারসহ জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার বিএনপি–জামায়াত সংঘর্ষে ৫০ আহত, প্রার্থীর গাড়ি অবরুদ্ধ বিএনপি যে স্বপ্ন দেখায়, তা পূরণ করে: খন্দকার মোশাররফ নিপীড়নের ব্যবস্থা ও বিচারহীনতার সংস্কৃতি সমূলে উৎপাটন করা হবে: নাহিদ ইসলাম নিজের বিরুদ্ধে ডাকা সমাবেশে হাজির নাসীরুদ্দীন পাটওয়ারী

মালিকরা বাড়ি ছাড়তে বললে পুলিশকে জানান,ডিএমপি কমিশনার

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাস সংকটের মধ্যে জরুরি সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অনেকেই ইতোমধ্যে বাসা ছেড়ে দেওয়ার হুমকি পেয়েছেন। বাড়ির মালিক কর্তৃক ভাড়াটিয়াদের এমন হুমকি দেওয়া হলে পুলিশকে জানানোর অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

শুক্রবার (১৭ এপ্রিল) ডিএমপি কমিশনারের এ সংক্রান্ত অনুরোধের বিষয়টি ডিএমপির ফেসবুক পেজে জানানো হয়।

ডিএমপি কমিশনার বলেন, করোনা প্রতিরোধ করতে যারা সমাজে যুদ্ধ করছেন, তাদের রাত যাপনের বিষয়টি সুরক্ষার সঙ্গে চিন্তা করতে হবে। তারা তাদের ডিউটি পালন করতে যথাযথ সুরক্ষা নিয়েই কর্মস্থলে যাচ্ছেন। এরপরও কতিপয় বাড়ির মালিক কাউকে কাউকে বাসা ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। এমন হুমকি কেউ পেলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানা পুলিশ অথবা ৯৯৯ এ ফোন দেওয়ার অনুরোধ করা হচ্ছে।

সেই সঙ্গে বাড়ির মালিকদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করতে বলেছেন ডিএমপি কমিশনার। এই মুহূর্তে জরুরি সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতরা যদি তাদের বাসস্থানের সুরক্ষা না পান-তাহলে করোনা প্রতিরোধে তাদের ভূমিকা ব্যাহত হবে।

সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ার সঙ্গে সঙ্গে অনেককেই বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন মালিকরা, পাওয়া গেছে এমন বহু অভিযোগ। বিশেষত চিকিৎসক, সাংবাদিক, নার্স, ব্যাংকার, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ যারা পেশাগত কাজে বাইরে যান তারাই এমন পরিস্থিতির সম্মুখীন বেশি হচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

নিজের ভালো চাইলে নয়নকে চুপ করান, মির্জা আব্বাসকে পাটওয়ারী

মালিকরা বাড়ি ছাড়তে বললে পুলিশকে জানান,ডিএমপি কমিশনার

আপডেট সময় ০৫:০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০