ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের ভালো চাইলে নয়নকে চুপ করান, মির্জা আব্বাসকে পাটওয়ারী ইসির ব্যালট প্রকল্পে ২০ লাখ ডলার দিচ্ছে কানাডা ১২ তারিখ মজলুম থেকে জালিম হওয়াদের পতন হবে: জামায়াত আমির ইরানে নোবেল শান্তি পুরস্কারজয়ী মোহাম্মাদির ছয় বছরের কারাদণ্ড সতর্ক থাকতে হবে, আপনাদের রায়কে কেউ যেন পাল্টে দিতে না পারে: তারেক রহমান থাইল্যান্ড উপকূলে কন্টেইনারসহ জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার বিএনপি–জামায়াত সংঘর্ষে ৫০ আহত, প্রার্থীর গাড়ি অবরুদ্ধ বিএনপি যে স্বপ্ন দেখায়, তা পূরণ করে: খন্দকার মোশাররফ নিপীড়নের ব্যবস্থা ও বিচারহীনতার সংস্কৃতি সমূলে উৎপাটন করা হবে: নাহিদ ইসলাম নিজের বিরুদ্ধে ডাকা সমাবেশে হাজির নাসীরুদ্দীন পাটওয়ারী

আজ রাতে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের আশংকা

আকাশ জাতীয় ডেস্ক:  

আজ রাতে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের আশংকা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোনে  এ তথ্য নিশ্চিত করেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক।

তিনি বলেন, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ী দমকা/ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

জলবায়ু পরিবর্তনের কারণে রুদ্ররূপ ধারণ করছে প্রকৃতি। প্রায় প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঝড় ও বজ্র বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে চলতি প্রাক-মৌসুম নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটের সিনিয়র গবেষক ড. মোহন কুমার দাশ দৈনিক আকাশকে বলেন, এ সপ্তাহটা বাংলাদেশের জন্য খুবই কঠিন হতে পারে। সিলেট ও সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকায় বজ্রপাত হওয়া আশংকা রয়েছে। কালবৈশাখীর মৌসুমে মার্চ-মে মৌলভীবাজার, রংপুর দুইটা রাডার সার্বক্ষণিক যেন চালু থাকা জরুরি। এগুলো চালু থাকলে জনগণের খুবই উপকার হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাডার চালু থাকলে সময় ও স্থান স্পেসিফিক আগাম সতর্কতা দেয়া সম্ভব। যেমন সিলেট বিভাগে বজ্রপাত হতে পারে উল্লেখ করার চেয়ে যদি সিলেট বিভাগের নির্দিষ্ট জেলার নির্দিষ্ট উপজেলার নির্দিষ্ট এলাকাসহ উল্লেখ করা হয় তখন জনগণ বেশি সতর্ক হবে। নির্দিষ্ট সময় উল্লেখ করে দিলে মানুষ ওই সময় ঘর থেকে বের হবে না, এতে বজ্রপাতে মানুষের মৃত্যুর হার কমবে।

Tag :
আপলোডকারীর তথ্য

নিজের ভালো চাইলে নয়নকে চুপ করান, মির্জা আব্বাসকে পাটওয়ারী

আজ রাতে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের আশংকা

আপডেট সময় ০৯:২৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০