ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এটি একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড। এ নিয়ে বাংলাদেশে সর্বমোট ৬০ জনের মৃত্যু হলো কোভিড-১৯ রোগে।

বৃহস্পতিবার বিকালে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মহাখালীর স্বাস্থ্য অধিদফতর থেকে সরাসরি অনলাইন লাইভ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এতে ব্রিফ করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ১৩৫টি। পরীক্ষা করা হয়েছে দুই হাজার ১৯টি। আর রোগী শনাক্ত হয়েছেন ৩৪১ জন। সব মিলিয়ে রোগী শনাক্ত হয় ১ হাজার ৫৭২ জন।

নমুনা সংগ্রহের হার গতকালের তুলনায় ৪ শতাংশ বেশি। আর নমুনা পরীক্ষার হার ১৬ শতাংশ বেশি বলে তিনি জানান।

মৃতদের বিবরণ দিতে গিয়ে এ চিকিৎসক বলেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের বয়স ৭০-৮০ একজনের, ৬১-৭০ বছর পাঁচজন, ৫১-৬০ বছর তিনজন ও ২১-৩০ বছরের মধ্যে একজন। ১০ জনের মধ্যে পুরুষ সাতজন। তিনজন নারী। তাদের মধ্যে ঢাকার ছয়জন এবং ঢাকার বাইরের চারজন।

করোনায় সচেতনার বিষয়ে তিনি বলেন, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত-ধোয়া, কুসুম গরম পানি পান করা, আদা চা, গরম স্যুপ পান করা এবং নাকমুখে গরম পানির ভাব দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই।

নাসিমা সুলতানা বলেন, সারা দেশের অসংখ্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী, ওষুধ শিল্প খাতে নিয়োজিত ফার্মাসিস্টসহ কর্মকর্তা ও কর্মীবৃন্দ, যারা করোনা প্রতিরোধে কাজ করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

‘গত ২৪ ঘণ্টায় ৩৭ জন আইসোলেশনে গেছেন, এ নিয়ে মোট আইসোলেশনে আছেন ৪৬১ জন। এর মধ্যে একদিনে ৯ জন ছাড়া পেয়েছেন। আর এ পর্যন্ত ৪৭১ জনকে ছাড়া হয়েছে’-যোগ করেন তিনি।

নাসিমা জানান, আমাদের মোট আইসোলেশন শয্যা আছে ৬ হাজার ৯৭৭টি। ঢাকা মহানগরীতে এক হাজার ৫৫০ ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪২৭টি। এসব হাসপাতালে আইসিইউর সংখ্যা ১৯২টি। ডায়ালাইসিস ইউনিট ৪০টি।

গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আছেন চার হাজার ৪৯৯ জন। এ পর্যন্ত আছেন ৯২ হাজার ২০৪ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে গত ২৪ ঘণ্টায় ৭১৫ জন। সব মিলিয়ে তিন হাজার ৮৭৫ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

আপডেট সময় ০৫:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০