ঢাকা ০৩:০২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া

১০ টাকার চালের বিশেষ ওএমএস কার্যক্রম স্থগিত

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে কর্মহীন মানুষদের জন্য দেশব্যাপী চালু হওয়া ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কার্যক্রম স্থগিত করেছে সরকার।

সোমবার খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, এই চাল কিনতে কোনো ধরনের কার্ডের বাধ্যবাধকতা না রাখায় অনেক মানুষ চাল কিনতে ভিড় জমাচ্ছিলেন। এর মাধ্যমে করোনাভাইসার ছড়িয়ে পড়তে পারে। তাই আপাতত এই কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে এই বিশেষ ওএমএস কার্যক্রম আবার শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে দেশের বিভিন্ন জেলার পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির চাল আত্মসাৎকারী ডিলারদের জামানত বাজেয়াপ্ত এবং ডিলারশিপ বাতিল করার নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

রোববার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) উদ্দেশে পাঠানো এক চিঠিতে খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম এই নির্দেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে

১০ টাকার চালের বিশেষ ওএমএস কার্যক্রম স্থগিত

আপডেট সময় ০৫:৪৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০