ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া

ত্রাণ নিয়ে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না: প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

খাদ্যসামগ্রী বিতরণে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

রোববার (১২ এপ্রিল) দুপুরে বরিশাল নগরের আলকান্দা শহীদ আলতাফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় এলাকায় শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার দেশের মানুষকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন। আমিও বলবো বরিশালবাসী আপনারা ঘরে থাকুন, কারণ বিশ্বের উন্নত দেশ আমেরিকা, ইতালি, স্পেনও প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে। আমাদের দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়লে  কি হবে তা কল্পনাতীত। কিন্তু আমরা এখন পর্যন্ত যে ভালো আছি, তা শুধু সচেতনতার কারণে। শেষ পর্যন্ত ভালো থাকতে হলে সবাইকে ঘরে থাকতে হবে, জনসমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শামীম বলেন, বরিশাল সদর আসনের ১০ হাজার পরিবারকে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে। এর মধ্যে পাঁচ হাজার নগরবাসীর ও পাঁচ হাজার সদর উপজেলার। এছাড়াও তার নিজস্ব তহবিল থেকে চালু করা হয়েছে খাদ্য সহায়তার হটলাইন। হটলাইনে ফোন দিলেই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে খাদ্যসামগ্রী। সবার বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে, তবুও সবাই ঘরে থাকুন।

হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কর্মহীন, অসহায়ও দুস্থ মানুষদের সহায়তার এ ত্রাণসামগ্রী নিয়ে যদি কেউ ব্যক্তিগত স্বার্থ বা সুবিধা হাসিল করতে চায় তাহলে আমাকে জানাবেন। প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। খাদ্যসামগ্রী বিতরণে কোনো অন্যায়-অনিয়ম বরদাস্ত করা হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে

ত্রাণ নিয়ে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না: প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:২২:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০