ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা

করোনার বর্জ্য ব্যবস্থাপনায় পদক্ষেপ নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা করার সময় ব্যবহৃত ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ও মাস্কসহ চিকিৎসা সরঞ্জামের বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সকালে গণভবন থেকে খুলনা ও বরিশাল বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এই নির্দেশনা দেন।

সকাল ১০টায় সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী চলমান কার্যক্রমে সমন্বয় করতে এই কনফারেন্সের আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ এর চিকিৎসায় ব্যবহৃত পিপিই, মাস্ক বা যেসব চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করা হয়, সেগুলো জীবাণুমুক্ত রাখা এবং এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিশেষ পদক্ষেপ নিতে হবে। প্রশাসনের সকল কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা কর্মরত আছেন ও স্থানীয়সরকার মন্ত্রণালয় এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে। যাতে এটা থেকে কোনোরকম করোনার প্রাদুর্ভাব না ছড়ায়। সেদিকে লক্ষ্য রাখতে হবে।

ভিডিও কনফারেন্সে সবাইকে মাস্ক ব্যবহারের অনুরোধ করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আপনারা যদি মাস্ক ব্যবহার করেন তাহলে নিজেদের সুরক্ষিত রাখতে পারবেন। এছাড়াও হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলার কথা বলেন।

করোনাভাইরাস থেকে রক্ষায় ঘরে বসে বেশি বেশি দোয়া পড়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, এখনতো তেমন কোনো কাজ নেই। তাই এ বিপদ থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া পড়ুন।

ভিডিও কনফারেন্সের সময় গণভবন প্রান্তে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী

করোনার বর্জ্য ব্যবস্থাপনায় পদক্ষেপ নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ১২:৩৯:২০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০