ঢাকা ০২:০৩ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসি-সরকারের সমন্বয়হীনতায় ঝুঁকিতে জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট: টিআইবি লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ আইসিসি-পিসিবির জরুরি বৈঠকে যোগ দিতে লাহোরে বুলবুল ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি আজ ভোটের মাঠে নামছেন সেনাসহ সব বাহিনীর সদস্যরা হাসিনার সন্তানদের পুনর্বাসনের চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে: আসিফ মাহমুদ বিএনপি ক্ষমতায় গেলে বিডিআর নাম ও ইউনিফর্ম পুনর্বহাল করা হবে: তারেক রহমান

করোনা: মোমেনকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর ফোন, সহযোগিতার আশ্বাস

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা পরিস্থিতিতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে টেলিফোনে এ আশ্বাসের কথা জানান তিনি।

বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াং আই ও ড. মোমেনের মধ্যে বাংলাদেশে করোনা ভাইরাস প্রতিরোধ নিয়ে আলোচনা হয়। এসময় ড. মোমেন ঢাকায় বিদেশী নাগরিকদের চিকিৎসার লক্ষ্যে প্রস্তুত শেখ রাসেল গ্যাস্টো লিভার ইনস্টিটউট অ্যান্ড হাসপাতালের জন্য চীনা টেকনিশিয়ান ও বিশেষজ্ঞদের সহায়তা চান। একই সঙ্গে করোনা ভাইরাস প্রতিরোধে চীনা মেডিক্যাল বিশেষজ্ঞ, ডাক্তার ও নার্সদের সহযোগিতা চান। এ বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

করোনা পরিস্থতিতে ড. মোমেন আগামী এক বছরের জন্য বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য চীনে ব্যাক টু ব্যাক এলসি পরিশোধের অর্থ স্থগিতের অনুরোধও জানান। চীনা পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়েও সহযোগিতার আশ্বাস জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

করোনা: মোমেনকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর ফোন, সহযোগিতার আশ্বাস

আপডেট সময় ০৪:০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০