ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর প্রস্তাব যাচ্ছে সংসদে

আকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বুধবার। এদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে।

গত ৩ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। অধিবেশন শুরুর একঘণ্টা আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এই অধিবেশন পাঁচ কার্যদিবস চলতে পারে।

দেশের তরুণ সমাজের দীর্ঘদিনের দাবি হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো। এ নিয়ে এই অধিবেশনে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়াতে সিদ্ধান্ত প্রস্তাব আনা হতে পারে।

প্রস্তাবটি আনবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঢাকা-৮ আসনের এমপি রাশেদ খান মেনন। এতে তিনি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসর গ্রহণের বয়সসীমা ৬২ বছরের প্রস্তাব করবেন।

ইতোমধ্যে সংসদের আইন শাখা-২ সিদ্ধান্ত প্রস্তাবটি জমা দিয়েছেন তিনি। সংসদে সিদ্ধান্ত প্রস্তাবটি গৃহীত হলে এ নিয়ে সরকারের কাজ করার বাধ্যবাধকতা রয়েছে।

অধিবেশন চলাকালীন বৃহস্পতিবার বেসরকারি দিবস হিসেবে রাখা হয়। এদিন মন্ত্রী নয়, শুধু এমপিদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব আনা হয়। তবে স্পিকার ইচ্ছা করলে তা স্থগিত রাখতে পারেন।

অধিবেশনটি সংক্ষিপ্ত হওয়ায় এই প্রস্তাব নাও উঠতে পারে। এমনটি হলে বাজেট অধিবেশনে এটি উত্থাপন হবে।

সংসদের আইন শাখা-২ এর সূত্র জানায়, এমপিদের আনা সিদ্ধান্ত প্রস্তাবে মন্ত্রী একমত না হলে তিনি ব্যাখ্যা করে সেই সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারের অনুরোধ করেন।

নাহলে গ্রহণ করেন। তবে সিদ্ধান্ত প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যান-দুটোই ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটে দিয়ে পাস করে নিতে হয়। ফলে এটি এক ধরনের আইনও বলা যায়।

একাদশ সংসদের প্রথম অধিবেশন গত ৩০ জানুয়ারি শুরু হয়। ২৬ কার্যদিবস চলা সে অধিবেশন শেষ হয় ১১ মার্চ।

Tag :
আপলোডকারীর তথ্য

ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর প্রস্তাব যাচ্ছে সংসদে

আপডেট সময় ০৪:৫১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯