ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

ফিনল্যান্ডে ছুরি নিয়ে হামলা, নিহত ১

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিনল্যান্ডের তুরকু শহরে কয়েকজন ছুরিকাঘাতে আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ হামলায় অন্তত একজন নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।তাৎক্ষণিকভাবে এটি সন্ত্রাসী হামলার ঘটনা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর বিমানবন্দর, ট্রেন স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। বাসে, ট্রেনে চলছে পুলিশের তল্লাশি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন হামলাকারী ছুরি নিয়ে দৌড়াতে দৌড়াতে লোকজনকে আঘাত করতে থাকে। তার হামলার অন্যতম শিকার হয় পাঁচজন নারী। তাদের একটি বড় আকারের ছুরি নিয়ে হামলা চালায়। ছুরিকাহত একজন নারীর সঙ্গে একটি প্যারাম্বুলেটরে শিশুও ছিল। শুক্রবারের এ ঘটনায় পুলিশ একজনকে গুলি করেছে এবং গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে। এক টুইটার বার্তায় পুলিশ লোকজনকে শহরের কেন্দ্রস্থল থেকে দূরে থাকতে বলেছে। আরও হামলাকারীর সন্ধানে পুলিশের অনুসন্ধান কার্যক্রম চলছে।

কেন্ট সেভেনসন নামে ৪৪ বছর বয়সী একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি এক লোককে বড় সাদা রঙের একটি ছুরি নিয়ে দৌড়াতে দেখেন। দৌড়ানোর সময় সে সামনে যাকে পাচ্ছিল, তাকেই ছুরি দিয়ে আঘাত করছিল। এতে ভুক্তভোগীদের রক্তে সে এলাকা রক্তাক্ত হয়ে যায়।

সন্ত্রাসী হামলা যেন ইউরোপের পিছু ছাড়ছেই না। এর আগে গতকাল স্পেনের দুটি শহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। তাতে ১৪ জন নিহতের খবর পাওয়া গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

ফিনল্যান্ডে ছুরি নিয়ে হামলা, নিহত ১

আপডেট সময় ০১:৪৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭