ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় ২২ নভেম্বর প্রতিবেদন দাখিল

অাকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের করা মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তা দাখিল করেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া প্রতিবেদন দাখিলের পরবর্তী ওই দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের বছরের ২৬ জুলাই ভোর রাতে রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ নামক বাড়ির পঞ্চম তলায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ৯ সন্দেহভাজন জঙ্গি মারা যায়। গুলিবিদ্ধ অবস্থায় জঙ্গি রাকিবুল হাসান রিগ্যানকে আটক করা হয়। পালিয়ে যায় আরেক জঙ্গি।

ওই ঘটনায় ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়।

এ মামলায় জঙ্গি নেতা গুলশান হালি আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী হাতকাটা সোহেল মাহফুজ (সাংগঠনিক নাম), রাকিবুল হাসান রিগ্যান ও জেএমবির আধ্যাতিক নেতা আবুল কাশেম কারাগারে রয়েছে।

এদের মধ্যে রিগ্যান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সিটিটিসি ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম বর্তমানে মামলাটি তদন্ত করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় ২২ নভেম্বর প্রতিবেদন দাখিল

আপডেট সময় ০৯:২৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮