ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল

পূজামণ্ডপে ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ডিএমপির

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্গাপূজার মণ্ডপে যে কোনো ধরনের ব্যাগ নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, ভক্তদের ও দর্শনার্থীদের কোনো ধরনের পোটলা, ব্যাগ, ব্যাকপ্যাক, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, কাঁচি বা এ জাতীয় কোনো বস্তু নিয়ে আসবেন না। এসব বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

পূজায় পুলিশের পক্ষ থেকে রাজধানীতে নিশ্ছিদ্র ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথাও জানান আছাদুজ্জামান মিয়া।

দুর্গাপূজায় কোনো হুমকি ও নিরাপত্তার শঙ্কা নেই বলেও জানান তিনি।

তিনি বলেন, মোড়ে মোড়ে পুলিশের চেক পোস্ট থাকবে। প্রত্যেক মণ্ডপে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা থাকবে। তারা তল্লাশি করবে এবং…. এ ধরনের ব্যাগ, পোটলা নিয়ে কাউকে পূজামণ্ডপে প্রবেশ করতে দেয়া হবে না।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরে এবার ৩৩৪টি মণ্ডপে পূজা হবে, এর মধ্যে নয়টি বড় মণ্ডপ। এগুলো হল ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মঠ ও মন্দির, কলাবাগান মন্দির, সিদ্ধেশ্বরী, রমনা কালীমন্দির, উত্তরা সার্বজনীন পূজামণ্ডপ, কৃষিবিদ ইনস্টিটিউট সমাজকল্যাণ সংঘ ও বসুন্ধরা সার্বজনীন পূজামণ্ডপ।

প্রত্যেকটি মণ্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরায় নিরাপত্তায় নজরদারির পাশাপাশি আর্চওয়ে থাকবে বলে জানান তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, মন্ডপগুলো সুইপিং করা হবে। ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধে গোয়েন্দা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট কাজ করবে।

পূজা চলাকালীন পটকা, আতশবাজি ও মাদকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলেন তিনি জানান।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকেশ্বরী মন্দিরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখান থেকে রাজধানীর সব পূজামণ্ডপের নিরাপত্তা তদারক করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জাপানের সহায়তায় উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ প্রধানমন্ত্রীর

পূজামণ্ডপে ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ডিএমপির

আপডেট সময় ০৩:৫১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮