ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘তফসিল ঘোষণার পর আচরণবিধি দেখবে ইসি’

অাকাশ জাতীয় ডেস্ক:

তফসিল ঘোষণার পরই আচরণবিধি প্রতিপালন হচ্ছে কি না তা দেখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইসির সঙ্গে আলাপ করে আগামী নির্বাচনের তফসিলের বিষয়ে কথা বলেননি বলেও জানান তিনি।

সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কবিতা খানম এসব কথা বলেন।

ওবায়দুল কাদের ররিবার সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশন নভেম্বরের প্রথম সপ্তাহে শিডিউল ঘোষণা করবে, সময় আছে এক মাস।’

তফসিলের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করা হলে এই নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার কিন্তু নির্বাচন কমিশনের। ইসি সাংবিধানিক বাধ্যবাধকতা বিষয় মাথায় রেখেই তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ করবে। এটা নির্বাচন কমিশনই ঘোষণা করবে।’

নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে উল্লেখ করেন কবিতা খানম।

এক প্রশ্নের জবাবে কবিতা খানম জানান, এখনও তফসিল ঘোষণা হয়নি। তফসিল ঘোষণার পরেই কমিশন, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না, সেই বিষয়টা দেখবে। তার আগে দেখবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত আমরা যতটুক দেখেছি তাতে আচরণবিধিতে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন আছে বলে মনে হয় না। তবে আমরা আরও দেখছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘তফসিল ঘোষণার পর আচরণবিধি দেখবে ইসি’

আপডেট সময় ০৯:৪৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮