ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী অপতথ্য রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র : তথ্যমন্ত্রী টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই’ ক্যাম্পেইন শুরু ফিলিস্তিনে নির্বাচনে আব্বাসপন্থিদের নিরঙ্কুশ জয় জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে : প্রধানমন্ত্রী সব উত্তেজনা উড়িয়ে ওয়াশিংটনে রাজা তৃতীয় চার্লস উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগাম জামিন পেলেন আমির হামজা

বিল কসবির ১০ বছর কারাদণ্ড

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি আদালত যৌন হেনস্তার অভিযোগে মার্কিন কৌতুকশিল্পী বিল কসবিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে।

বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ৮১ বছর বয়সী কসবিকে সহিংস যৌন শিকারি হিসেবে চিহ্নিত করেছে। ফলে তাকে বাকি জীবন কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে যেতে হবে এবং যৌন অপরাধীর তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হবে। আদালত তাকে বলার সুযোগ দিলেও তিনি কিছু বলতে চাননি কসবি।

বহু বছর ধরে ‘আমেরিকাস ড্যাড’ হিসেবে পরিচিত ছিলেন বিল কসবি। জনপ্রিয় টিভি শো ‘দ্য কসবি শো’র সৌজন্যে লাখ লাখ দর্শকের প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন বিল কসবি।

গত এপ্রিল মাসে কসবির পুনর্বিচার কাজ শুরু হলে তিন অপরাধে দোষী সাব্যস্ত হন তিনি। যৌন হয়রানি, মাদক ও ২০০৪ সালে আন্দ্রে কোসল্যান্ড নামে এক নারীকে নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয়।

আদালতের রায় অনুযায়ী, কসবিকে অবশ্যই তিন বছর পেনসিলভানিয়ার কারাগারে থাকতে হবে; তারপর জামিনে মুক্তি পাওয়ার যোগ্য হয়ে উঠবেন তিনি। তা সত্বেও তাকে দশ বছর কারাবাস করতে হতে পারে।

আদালতের এই রায়ের বিরুদ্ধে কসবির আইনজীবীরা আপিল করবেন বলে জানিয়েছেন। আপিলের চলার সময় কসবিকে জামিনে মুক্তি দেয়ার আবেদন করেছিলেন তারা। কিন্তু আদালত কসবির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর কসবিকে হাতকড়া ও শিকল পরিয়ে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

২০১৪ সালে ১৬ জন নারী বিল কসবির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। তাদের মধ্যে ১২ জনই দাবি করেছেন, তাদের মাদক সেবন করিয়ে যৌন হয়রানি করেছেন কসবি। গত চার দশকে প্রায় ৬০ জন নারী কসবির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিল কসবির ১০ বছর কারাদণ্ড

আপডেট সময় ০৪:২৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮