ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মোদি আমার বন্ধু, তাকে আমি পছন্দ করি: ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বন্ধু বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদি তাকে বলেছিলেন- আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র কিছুই পায়নি।

বিখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ডের সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে এ তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার থেকে বইটি বাজারে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ডের লেখা ‘আতঙ্ক: হোয়াইট হাউসে ট্রাম্প’ শিরোনামে লেখা বইয়ে তিনি এ কথা লিখেছেন। ট্রাম্প বলেছেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার বন্ধু। আমি তাকে খুবই পছন্দ করি।

বইটিতে ট্রাম্প প্রশাসনকে অকার্যকর হিসেবে তুলে ধরা হয়েছে। এতে ট্রাম্পকে বিভ্রান্তিকর, অস্থির ও অজ্ঞ হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। এর পরই বইটি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

হোয়াইট হাউস বইটিকে অপরিণামদর্শী ও কল্পকাহিনী বলে উল্লেখ করেছে। আর মার্কিন প্রেসিডেন্ট এটিকে তামাস বলে উল্লেখ করেছেন।

উডওয়ার্ডের দেয়া তথ্যানুসারে, গত বছরের ১৯ জুলাই হোয়াইট হাউসে সিচুয়েশন রুম বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন। গত ২৬ জুন হোয়াইট হাউসে মোদির সঙ্গে একটি সফল বৈঠকও সেরেছিলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, মোদি আমাকে বলেছেন- আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র কিছুই পায়নি। কিছুই না। আফগানিস্তানে ব্যাপক খনিজসম্পদ আছে। চীনসহ অন্যান্য দেশের মতো আমরা তা তুলে নিইনি।

তিনি তখন আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত যে কোনো সহায়তার বিনিময়ে আফগানিস্তানের মূল্যবান খনিজসম্পদ তুলে নেয়া। কাজেই খনিজসম্পদ না পাওয়া পর্যন্ত আমি কোনো বিষয়ে চুক্তি করতে যাচ্ছি না। আর পাকিস্তান সহায়তা না করলে তাদের অর্থ সাহায্যও বন্ধ করে দেয়া উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসী কল্যাণমন্ত্রী: আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি রপ্তানির পরিকল্পনা

মোদি আমার বন্ধু, তাকে আমি পছন্দ করি: ট্রাম্প

আপডেট সময় ০১:৪৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮