ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি : রিজভী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী এবার বাহুবলে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ শ্রমবাজার নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের ৯ দফা দাবি সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

মালয়েশিয়ায় ১০ বছরের বেশি কেউ ভিসা পাবেন না

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ায় ১০ বছরের বেশি কেউ ভিসা পাবেন না। ইতিমধ্যে যারা ১১ ও ১২তম ভিসা (স্টিকার) পেয়েছেন, সেগুলোও বাতিল করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

২২ জুন দেশটির ইমিগ্রেশন বিভাগ এ বিষয়ে একটি নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে- ১১ ও ১২ নম্বর ভিসাপ্রাপ্তদেরও দেশে ফেরত যেতে হবে। ইমিগ্রেশন বিভাগের এমন ঘোষণায় বিদেশি কর্মীরা পড়েছেন বিপাকে।

এসব বিদেশি কর্মীর মধ্যে দেশে ফিরতে হবে প্রায় লক্ষাধিক বাংলাদেশিকে। এদিকে মালয়েশিয়ায় নতুন শ্রমিক নিয়োগ সাময়িক স্থগিত করার পর পরই সরকারের এমন ঘোষণায় বিদেশি কর্মীদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৭ সালের কলিং ভিসায় যারা মালয়েশিয়া এসেছেন, তারা এর আওতায় পড়েছেন। এদিকে দেশটির অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বিরুদ্ধে জুলাই মাস থেকে সাঁড়াশি অভিযান শুরু করবে দেশটির প্রশাসন।

২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে চালু হওয়া বৈধকরণ প্রকল্পে যেসব কর্মী ও নিয়োগকর্তা নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন, তাদের আটক করাই এ অভিযানের প্রথম লক্ষ্য- সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলি এ হুশিয়ারি দিয়েছেন। যারা অবৈধভাবে কর্মরত রয়েছেন, তাদের আগামী ৩০ আগস্টের মধ্যে ‘থ্রি প্লাস ওয়ান’-এর আওতায় তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে নিয়োগকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে দেশটির বিভিন্ন সংস্থার তথ্যানুযায়ী, এ সংখ্যা ৪ লাখের বেশি। উপার্জন ভালো হওয়ায় ভিসার মেয়াদ শেষ হলেও নবায়ন না করেই থেকে যাচ্ছেন অনেকে।

আকাশ, সমুদ্র বা স্থলপথে যোগাযোগব্যবস্থা বিবেচনায় উন্নত দেশগুলোর মতোই সুবিধা রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায়। তাই দুই যুগ আগে থেকেই আশপাশের বিভিন্ন দেশের জন্য অন্যতম শ্রমবাজার এটি। পাশাপাশি দৃষ্টিনন্দন স্থাপনা ও পর্যটনশিল্পের বিকাশ ঘটায় অনেক পর্যটকের আগ্রহ মালয়েশিয়ার দিকে।

বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসীরা দিনের পর দিন হাড়ভাঙা পরিশ্রমের পর অমানবিকভাবে একঘরে গাদাগাদি করে রাতযাপন করেন বাংলাদেশি শ্রমিকরা।

তারা জানান, পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে এভাবে পড়ে আছেন প্রবাসে। সামান্য কিছু বাড়তি আয়ের আশায় রাতভর কাজ করছেন অনেকেই।

আধুনিক মালয়েশিয়া গড়ার ক্ষেত্রে বাংলাদেশিদের অবদান যেমন রয়েছে, সেই সঙ্গে অবৈধ প্রবেশ এবং থেকে যাওয়াসহ নানা কার্যকলাপে ক্ষুণ্ন হচ্ছে দেশের ভাবমূর্তি। তাই এসব বিষয়ে শক্ত পদক্ষেপ নেয়া জরুরি- এমনটিই মত সংশ্লিষ্টদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

মালয়েশিয়ায় ১০ বছরের বেশি কেউ ভিসা পাবেন না

আপডেট সময় ০১:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮