ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেঙ্গালুরুতে ধসে পড়া শিলাখণ্ডের আঘাতে নিহত ৭ ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক নিহত মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর পুরোপুরি সফল: চীনা রাষ্ট্রদূত জনবান্ধব বাজেট হয়েছে, জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে : চিফ হুইপ আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় নিহত ৫৯ অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ৯০০ জনের বেশি গ্রেফতার দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ তিন বন্ধু পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’

জাতিসংঘের পুলিশ-প্রধান সম্মেলনে গেলেন আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতিসংঘে পুলিশ-প্রধানদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান থেকে রওনা করেন তিনি।

আগামী ২০-২১ জুন নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে পুলিশ-প্রধানদের ওই সম্মেলন। জাতিসংঘ মহাসচিব এন্তেনিও গুতেরেস সম্মেলন উদ্বোধন করবেন। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের চ্যালেঞ্জ ও জাতিসংঘ পুলিশের ভূমিকা; বিরোধ মোকাবিলা ও শান্তি বজায় রাখার ক্ষেত্রে জাতিসংঘ পুলিশের ভূমিকা ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা করা হবে।

এ ছাড়া সংঘবদ্ধ অপরাধ, সহিংসতা, সন্ত্রাসবাদ এবং উগ্রবাদ ইত্যাদি বিষয়ে আলোচনা হবে সম্মেলনে। আইজিপি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অনন্য অবদান সম্পর্কে বক্তব্য দেবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। এবারের সম্মেলনে জাতিসংঘের ১৯৩টি সদস্যদেশের পুলিশ-প্রধান এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নেবেন।

আইজিপি জাবেদ পাটোয়ারী সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি জাতিসংঘ মহাসচিব, পুলিশ অ্যাডভাইজার, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পুলিশ-প্রধানদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জাতিসংঘের পুলিশ-প্রধান সম্মেলনে গেলেন আইজিপি

আপডেট সময় ১০:৪১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮