ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেঙ্গালুরুতে ধসে পড়া শিলাখণ্ডের আঘাতে নিহত ৭ ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক নিহত মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর পুরোপুরি সফল: চীনা রাষ্ট্রদূত জনবান্ধব বাজেট হয়েছে, জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে : চিফ হুইপ আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় নিহত ৫৯ অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ৯০০ জনের বেশি গ্রেফতার দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ তিন বন্ধু পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’

ঈদের ছুটি শেষ, সোমবার থেকে খুলছে অফিস

অাকাশ জাতীয় ডেস্ক:

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হচ্ছে রোববার। ফলে সোমবার থেকেই খুলছে সব সরকারি অফিস। সরগরম হয়ে উঠবে অফিস আদালত। ঈদুল ফিতরের ছুটির আগে গত বৃহস্পতিবার ছিল শেষ অফিস। অফিস করেই অনেকে ওইদিনই চলে যান নিজ জেলায়, নিজ গ্রামে। পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির জন্যই ছুটে যাওয়া।

এবার ঈদের ছুটি ছিল মোট তিনদিন। এরমধ্যে দুদিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। ঈদের ছুটি বলতে শুধু রোববার একদিনই পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারিরা।

বরাবরই ঈদুল ফিতরের ছুটি ঘোষণার সময় বাড়তি একদিন হাতে রেখে ঘোষণা করা হয়। এবারও ১৫ থেকে ১‌৭ জুন পর্যন্ত মোট তিনদিন ঈদের ছুটি ঘোষণা করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে যদি ঈদ ১৬ জুন শনিবারের পরিবর্তে ১৭ জুন রোববার অনুষ্ঠিত হত তাহলে সরকারি কর্মকর্তা-কর্মচারিরা ১৮ জুন সোমবার বাড়তি আরও একদিন ঈদের ছুটি ভোগ করার সুযোগ পেতেন।

শুক্রবার ঈদুল ফিতরের চাঁদ দেখা যাওয়ায় শনিবার দেশে ঈদ উদযাপিত হয়। ফলে রোববারই শেষ হয় ঈদের ছুটি। সোমবার থেকে যথারীতি অফিস-আদালত খুলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ঈদের ছুটি শেষ, সোমবার থেকে খুলছে অফিস

আপডেট সময় ০৮:২০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ জুন ২০১৮