ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুবদলের সম্পাদক সালাহউদ্দিন টুকু কারাগারে

অাকাশ জাতীয় ডেস্ক:

যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর শাহবাগ থানার নাশকতার মামলায় মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।

ঢাকার অপরাধতথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে টুকুকে হাজির করে তার ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

অপরদিকে এ রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন টুকুর আইনজীবী সানাউল্লাহ মিয়া। শুনানি শেষে বিচারক মামলার মূল নথি না থাকায় আগামী ২০ জুন রিমান্ড শুনানির জন্য দিন নির্ধারণ করে টুকুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ১২টার দিকে টুকুকে তার উত্তরার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, টুকুকে পুলিশ গ্রেফতার করে গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করেছে। টুকুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুবদলের সম্পাদক সালাহউদ্দিন টুকু কারাগারে

আপডেট সময় ০৫:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮