ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডেনমার্কে নেকাব পরলে ১৩ হাজার টাকা জরিমানা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ডেনমার্কে জনসমক্ষে আর মুখ ঢেকে চলা বা নেকাব ব্যবহার করা যাবে না। বৃহস্পতিবার দেশটির সংসদে নেকাব নিষিদ্ধ করে এ সংক্রান্ত আইন পাস হয়েছে। নেকাব ইসলামিক পোশাক হলেও ডেনমার্কের সরকারের ভাষ্য, কোনো ধর্মকে উদ্দেশ করে এ আইন তৈরি হয়নি৷ খবর: ডয়েচে ভেলে।

পাস হওয়া আইন অনুযায়ী, কেউ এই আইন প্রথমবার ভাঙলে তাকে ১ হাজার ক্রোনার বা ১৩৪ ইউরো (প্রায় ১৩ হাজার টাকা) জরিমানা করা হবে। এরপর আইন ভঙ্গ করলে ১০ হাজার ক্রোনার পর্যন্ত জরিমানা এবং ছয় মাস কারাদণ্ডের বিধান রাখা হয়েছে৷

ডেনমার্কের সংসদে নেকাবের বিপক্ষে ভোট পড়ে ৭৫টি। আর ৩০টি ভোট পড়ে নেকাবের পক্ষে৷ তবে পাস হওয়া আইন অনুযায়ী, নেকাবের পাশাপাশি মুখ, ঘাড় ও মাথা ঢেকে রাখার টুপি ‘ব্লালাকাভা’, স্কি মাস্ক, মুখের মাস্ক এভং নকল দাড়ি পরাও নিষিদ্ধ করা হয়েছে৷

তবে শরীর সুরক্ষার পোশাক এই আইনে নিষিদ্ধের তালিকায় নেই৷ যেমন বায়ুদূষণ বা অন্যান্য কিছু থেকে সুরক্ষাকারী মাস্ক, শীতকালীন মুখ ঢাকা বা মাথা ঢাকার পোশাক, মোটরসাইকেলের হেলমেট এবং বিভিন্ন উৎসব বা হ্যালোইনে ব্যবহার করা মাস্ক৷

এর আগে ২০১১ সালে ফ্রান্স প্রথম দেশ হিসেবে নেকাব নিষিদ্ধ করে৷ এরপর বেলজিয়াম, বুলগেরিয়া এবং সুইজারল্যান্ডে তা নিষিদ্ধ করা হয়৷ এছাড়া নেদারল্যান্ডসে সরকারি দফতরগুলোতেও নেকাব নিষিদ্ধ করা হয়েছে৷

সর্বশেষ গত এপ্রিলে জার্মানিতে সীমিত আকারে নেকাবের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। দেশটির সরকারি কর্মকর্তা এবং সেনা কর্মকর্তাদের জন্য নেকাব ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে৷

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডেনমার্কে নেকাব পরলে ১৩ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৭:১৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮