ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেলজিয়ামে জেল থেকে ছাড়া পেয়ে পুলিশসহ তিনজনকে হত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বেলজিয়ামের লিজ শহরে এক ব্যক্তি পুলিশের দুজন সদস্য এবং অন্য একজনকে হত্যা করার পর ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করা হচ্ছে। ঘটনা ঘটেছে শহরের কেন্দ্রে একটি কফির দোকানের কাছে। খবর বিবিসির।

সরকারি একজন কৌঁসুলি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হামলাকারী টহলরত পুলিশের দুই সদস্যকে প্রথম ছুরি নিয়ে হামলা চালায়। তারপর তাদের একজনের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে দুজনকেই গুলি করে হত্যা করে। ঘটনার পরপরই পাশের রাস্তায় চলন্ত একটি গাড়িতে এলোপাথাড়ি গুলি চালালে গাড়ির একজন যাত্রী নিহত হয়।

পুলিশের সূত্র উদ্ধৃত করে বেলজিয়ামের মিডিয়া বলছে হামলাকারী ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিল।

হত্যাকাণ্ডের পর হামলাকারী পাশের একটি স্কুলে ঢুকে একজন নারী পরিচ্ছন্ন কর্মীকে জিম্মি করে। সেসময় পুলিশ এসে পড়লে সে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। গুলিতে বেশ কজন পুলিশ কর্মী আহত হয়েছে। এরপর পুলিশের গুলিতে সে মারা যায়।

কে এই হামলাকারী

বেলজিয়ামের রাষ্ট্রীয় টিভি আরটিবিএফ জানিয়েছেন, হামলাকারী মাদকের মামলায় কারাগারে আটক ছিল। কিন্তু সোমবার সে অল্প কিছুদিনের জন্য ছাড়া পায়। একদিন পরপরই সে এই হত্যাকাণ্ড ঘটালো। জানা গেছে তার নাম বেঞ্জামিন হারম্যান, বয়স ৩৬। কারাগারে থাকা অবস্থায় ইসলামি কট্টরপন্থী কিছু লোকের সঙ্গে তার সখ্যতা তৈরি হয়েছিল।

প্যারিসে ২০১৫ সালের যে সন্ত্রাসী হামলায় ১৩০ জনের মৃত্যু হয়েছিল, তার হোতারা বেলজিয়াম-ভিত্তিক একটি কট্টর ইসলামি চক্রের সঙ্গে জড়িত ছিল। ২০১৬ সালে ব্রাসেলসে তিনটি আত্মঘাতী বোমা হামলায় ৩২ জন মারা যায়। তখন থেকে বেলজিয়ামে কড়া সতর্ক অবস্থা জারি রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বেলজিয়ামে জেল থেকে ছাড়া পেয়ে পুলিশসহ তিনজনকে হত্যা

আপডেট সময় ০৯:২১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮