ঢাকা ১১:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

এমপি বদির বেয়াই ইয়াবার গডফাদার বন্দুকযুদ্ধে নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ‘ইয়াবার গডফাদার’ আখতার কামালের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, মাদক ব্যবসায়ীদের দুগ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ আখতার নিহত হয়েছেন।

তিনি উখিয়া-টেকনাফের সরকারদলীয় এমপি আব্দুর রহমান বদির বড় বোন শামসুন্নাহারের দেবর ও সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য। শুক্রবার ভোরে মেরিনড্রাইভ সড়কের দরিয়ানগর ২ নম্বর ব্রিজ এলাকা থেকে নিহত আখতার কামালের লাশ উদ্ধার করে পুলিশ।

সেখানে লাশের পাশ থেকে এক হাজার পিস ইয়াবা, একটি বন্দুক ও ৪ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মেরিনড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক মনিরুল ইসলাম।

তিনি বলেন, ভোরে দরিয়ানগর ব্রিজ এলাকায় গোলাগুলির খবর পেয়ে টহল পুলিশ সেখানে যায়। এক পর্যায়ে সেখানে সড়কের পাশে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ দেখা যায়। পরে স্থানীয়রা এসে লাশটি এমপি বদির বেয়াই আখতার কামালের বলে শনাক্ত করেন।

পরিদর্শক মনিরুল ইসলাম আরও জানান, নিহত আখতার কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবার গডফাদার।

Tag :
আপলোডকারীর তথ্য

এমপি বদির বেয়াই ইয়াবার গডফাদার বন্দুকযুদ্ধে নিহত

আপডেট সময় ০১:০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮