ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইতালিতে পাঁচ লাখ অবৈধ অভিবাসী বের করে দেয়ার প্রস্তাব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইতালির সম্ভাব্য স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি এই প্রস্তাব দিয়েছেন৷ তিনি ‘দ্য লিগ’ দলের প্রধান৷ তার দল ‘ফাইভ স্টার মুভমেন্ট’ দলের সঙ্গে জোট সরকার গঠনে একটি চুক্তি করেছে৷ চুক্তিতে অবৈধ অভিবাসীদের বের করে দেয়ার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে৷

মার্চের প্রথম সপ্তাহে ইতালিতে নির্বাচন অনুষ্ঠিত হয়৷ কিন্তু এখনও সরকার গঠন সম্ভব হয়নি৷ তবে সম্প্রতি ডানপন্থি ও পপুলিস্ট ঐ দুই দল মিলে সরকার গঠনের সম্ভাবনা দেখা দিয়েছে৷ তারা অল্প পরিচিত আইনের অধ্যাপক জুসেপে কন্টে’কে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছে৷ আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নাম এসেছে মাটেও সালভিনির৷ তিনি ইতালি থেকে পাঁচ লাখ অবৈধ অভিবাসী তাড়িয়ে দেয়ার প্রস্তাব করেছেন৷ শরণার্থীদের বেশিরভাগই অপরাধী বলে মন্তব্য করেন তিনি৷

দুই দলের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মধ্যে আরও আছে দারিদ্রসীমার নিচে বসবাসকারী ইতালির নাগরিকদের মাসে কমপক্ষে ৭৮০ ইউরো করে দেয়া, রাশিয়ার সঙ্গে অর্থনীতি ও পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা বাড়ানো ইত্যাদি৷

সম্ভাব্য স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করছেন সিমোনে আন্দ্রেওত্তি৷ তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা এনজিও ‘ইন মিগ্রাৎসিওনে’-র প্রধান৷ কারণ এত সংখ্যক মানুষকে (পাঁচ লাখ) খুঁজে বের করা এবং তারপর তাদের গ্রহণ করবে এমন দেশ পাওয়া কঠিন হবে, বলে ডয়চে ভেলেকে বলেন তিনি৷

‘নীতিটা জনপ্রিয়, তবে তা বাস্তবায়ন করা কঠিন’- বলে বিশ্বাস করেন আন্দ্রেওত্তি৷

তার ধারণা, সালভিনি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশকে শরণার্থী গ্রহণের জন্য অনুরোধ করতে পারেন৷ কিন্তু পোল্যান্ড, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র ও অস্ট্রিয়া অতীতে শরণার্থী নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল৷ এখনও সেসব দেশে পপুলিস্ট, জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় থাকায় ওখানে শরণার্থী পাঠানো সম্ভব হবে না বলে মনে করেন তিনি৷

তবে সালভিনির মন্তব্যের (শরণার্থীদের বেশিরভাগই অপরাধী) কারণে অভিবাসী ও বিদেশি চেহারার নাগরিকদের ওপর হামলা বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছেন আন্দ্রেওত্তি৷

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইতালিতে পাঁচ লাখ অবৈধ অভিবাসী বের করে দেয়ার প্রস্তাব

আপডেট সময় ০৭:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮