ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরান ও রাশিয়া নিজস্ব মুদ্রা চালুর উদ্যোগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ায় ইরান ও রাশিয়া নিজস্ব ডিজিটাল মুদ্রাব্যবস্থা চালু করার বিষয়ে চিন্তাভাবনা করছে। পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করার ঝুঁকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ পরিকল্পনা নিয়ে দুই দেশ আলোচনা করেছে।

ডিজিটাল মুদ্রাব্যবস্থা চালুর ধারণাটি সম্প্রতি তুলে ধরেছেন ইরানের সংসদ সদস্য মোহাম্মাদ রেজা পুর ইব্রাহিমি। তিনি সম্প্রতি রাশিয়া সফর করেছেন এবং রুশ ফেডারেশন কাউন্সিল কমিটির সভাপতি দিমিত্রি মেজেন্তসেভের সঙ্গে বৈঠকের সময় এ ধারণা তুলে ধরেন।

রেজা পুর ইব্রাহিমির বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ডিজিটাল মুদ্রাব্যবস্থা ইরান ও রাশিয়া দুই দেশকেই মার্কিন ডলার এড়ানোর সুযোগ করে দিতে পারে।

এর মাধ্যমে মার্কিন নিয়ন্ত্রিত সুইফট সিস্টেমের বিপ পথও খুলে যাবে তেহরান ও মস্কোর সামনে। এ জন্য ইরানের কেন্দ্রীয় ব্যাংকের কাছে জাতীয় সংসদ ডিজিটাল মুদ্রাব্যবস্থা চালুর বিষয়ে প্রস্তাব তৈরির দাবি জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরান ও রাশিয়া নিজস্ব মুদ্রা চালুর উদ্যোগ

আপডেট সময় ০৮:০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮