ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি

ফ্রান্সের টোটাল গেলে আসবে চীনের সিএনপিসি: ইরান

ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ বলেছেন, তার দেশের সাউথ পার্স-১১ গ্যাসক্ষেত্রের উন্নয়নে নিয়োজিত ফ্রান্সের বিখ্যাত জ্বালানি কোম্পানি টোটাল চলে গেলে এর স্থানে চীনের একটি কোম্পানি আসতে প্রস্তুত আছে।

জাঙ্গানেহ’র বরাত দিয়ে ইরানের তেল মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট বলেছে, “টোটাল বলেছে যে সাউথ পার্স-১১ এ কাজ অব্যাহত রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছাড়পত্র পাওয়া না গেলে তারা ইরানের সঙ্গে করা চুক্তি বাতিল করবে। যদি তেমনটি ঘটে তাহলে টোটালের পরিবর্তে চীনের কোম্পানি সিএনপিসি কাজ করবে।”

বুধবার এক বিবৃতিতে টোটাল বলেছে, ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ার পর দেশটির সাউথ পার্স-১১ তেল ক্ষেত্রের সঙ্গে করা চুক্তি তারা বাতিল করবে। টোটাল আরও বলেছে, গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছয় জাতি গোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার পাশাপাশি তেহরানের ওপর পরমাণু-সংক্রান্ত নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন। এর ফলে টোটাল তার কর্মকাণ্ড নির্দিষ্ট সময়ে গুটিয়ে আনতে বাধ্য হবে।

কোম্পানিটি বলেছে, আগামী ৪ নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কোনো মওকুফ ঘোষণা না আসা পর্যন্ত তারা তাদের সংশ্লিষ্ট প্রকল্পগুলো সে সময় পর্যন্ত চালিয়ে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

ফ্রান্সের টোটাল গেলে আসবে চীনের সিএনপিসি: ইরান

আপডেট সময় ০৬:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮