ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ

সিরিয়ায় রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ায় রাশিয়ার একটি সুখোই-৩০ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার রুশ গণমাধ্যম সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এসইউ-৩০এসএস যুদ্ধবিমানটিকে কেউ ভূপাতিত করেনি। সম্ভবত ইঞ্জিনে পাখি ঢুকে যাওয়ায় এটি বিধ্বস্ত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিবিমানটি সিরিয়ার হেমেইমিম ঘাঁটি থেকে উড্ডয়নের পর ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে। দুই পাইলট বিমানটি রক্ষার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েও ব্যর্থ হন এবং প্রাণ হারান।

হেমেইমিম ঘাঁটিটি সিরিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং রাশিয়া ঘাঁটিটি পরিচালনা করে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সিরিয়ায় সন্ত্রাসী তৎপরতা শুরুর পর থেকে এ পর্যন্ত ৮৬ জন রুশ সামরিক কর্মকর্তা নিহত হয়েছে।

২০১৫ সালে সিরিয়ায় বিদেশি মদদে তাকফিরি সন্ত্রাসী তৎপরতা ছড়িয়ে পড়ার পর থেকে তা দমনে মস্কো ও দামেস্কের মধ্যে সহযোগিতা জোরদার হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার

সিরিয়ায় রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

আপডেট সময় ০৯:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮