ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় যুক্তরাষ্ট্রকে আর হামলা করতে দেয়া হবে না: রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিথ্যা অজুহাত দিয়ে যুক্তরাষ্ট্রকে আর সিরিয়ায় হামলা করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছে রাশিয়া। আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা ব ওপিসিডব্লিউতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকসান্দার শুলগিন এ কথা বলেছেন।

হেগে এক সংবাদ সম্মেলনে সিরিয়ার দুমায় কথিত ঘটনার বিষয়ে রাশিয়ার অনুসন্ধান প্রতিবেদন তুলে ধরার সময় এ কথা বলেন তিনি। দামেস্কের বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক হামলার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, সিরিয়ার বিরুদ্ধে আবারো হামলার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র।

দুমা নিয়ে রুশ সেনা বাহিনীর তদন্তের কথা এ সময়ে তুলে ধরা হয়। দুমায় একটি ভবনে খালি দুটি গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে বলে রাশিয়া জানিয়েছে। এর মধ্যে একটিতে বিমান হতে ফেলার উপযোগী কোনো ব্যবস্থা নেই। বোমার স্প্লিন্টারে ভবনের দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও গ্যাস সিলিন্ডারের কোনো ক্ষতি হয়নি।

এ ছাড়া উপর হতে কংক্রিটে পড়ার দাবি করা হলেও তাতে এ সিলিন্ডার পুরোপুরি অক্ষত রয়েছে বলে রুশ সামরিক সূত্র জানিয়েছে। অপর সিলিন্ডারে একধরনের পাখা লাগানো ছিল। তবে উঁচু থেকে পড়ার পরও তা অক্ষত অবস্থায় রয়েছে বলেও জানানো হয়।

সিরিয়ার হেলিকপ্টার সাধারণভাবে ২ হাজার মিটার উঁচু থেকে অভিযান পরিচালনা করে। তাই এই উচ্চতা থেকে পড়ার পরও কথিত সিলিন্ডারের অক্ষত থাকা সত্যিই বিস্ময়কর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ায় যুক্তরাষ্ট্রকে আর হামলা করতে দেয়া হবে না: রাশিয়া

আপডেট সময় ০৭:৩৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮