ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়াকে এস-৩০০ দেয়ার ঘোষণা দিল রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার ওপর সাম্প্রতিক সময়ে হামলার পর দেশটিকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ না দেয়ার আর কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

তিনি বলেন, এস-৩০০ না দেয়ার বিষয়ে মস্কোর জন্য সব ধরনের নৈতিক বাধ্যবাধকতা দূর করে দিয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা। খবর আরব নিউজের।

ল্যাভরভ বলেন, এক দশক আগে আমাদের বন্ধুদের অনুরোধের কারণে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, সিরিয়ার সরকারকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেব না এবং আমরা তাদের যুক্তিকে মেনে নিয়েছিলাম। তখন আমরা মনে করেছিলাম, এ ধরনের ব্যবস্থা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। যদিও এস-৩০০ সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক। আমরা তাদের কথায় কান দিয়েছিলাম কিন্তু সিরিয়া যুক্তরাষ্ট্রের হামলার পর আর সেই বাধ্যবাধকতা নেই।

গত ১৪ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেন। শনিবার সিরিয়ার স্থানীয় সময় ভোর ৪টায় আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

হামলার পর রাশিয়া বলছে, তারা সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার কথা বিবেচনা করতে পারে যাতে এ ধরনের আগ্রাসনের মুখে সিরিয়া নিজেকে রক্ষা করতে পারে।

রাশিয়ার এই ঘোষণার পর ইসরাইলের ভেতরে আতংক দেখা দিয়েছে। ইসরাইলি সেনারা প্রায়ই সিরিয়ার ভেতরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে। সিরিয়ার হাতে এস-৩০০ গেলে ইসরাইলের সামনে সে সুযোগ আর থাকবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়াকে এস-৩০০ দেয়ার ঘোষণা দিল রাশিয়া

আপডেট সময় ০৭:৪৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮