ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

পৃথিবীর শৃঙ্খলা ভেঙে পড়েছে: পুতিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বের চলমান পরিস্থিতি ‘বিশৃঙ্খল’ হয়ে পড়েছে এবং আন্তর্জাতিক সমাজ গঠনমূলক ভূমিকা পালন না করলে পরিস্থিতির আরও অবনতি হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বুধবার মস্কোয় কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণের সময় দেয়া এক বক্তব্যে এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেয়ার পর পুতিন এ মন্তব্য করলেন।

পুতিন বলেন, “বাস্তবিক অর্থেই বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক হয়ে পড়েছে।” রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক সম্পর্ককে আরও গঠনমূলক করা হলে এবং জ্ঞান ও বিচারবুদ্ধিকে কাজে লাগানো হলেই কেবল বিশ্বে স্থিতিশীলতা ফিরে আসবে।

পুতিন বিদেশি রাষ্ট্রদূতদের আরও বলেন, অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার কাজে রাশিয়া যে কোনো গঠনমূলক পদক্ষেপকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।

প্রেসিডেন্ট পুতিন এমন সময় এসব কথা বললেন যখন সিরিয়া সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে জল্পনা-কল্পনা চলছে।

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত দুমা শহরে দেশটির সরকার রাসায়নিক হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলে এ হামলার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে।

তবে সিরিয়া সরকার দুমায় রাসায়নিক হামলার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। এ ছাড়া রাশিয়া বলেছে, তদের তদন্তে দুমায় রাসায়নিক হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

পৃথিবীর শৃঙ্খলা ভেঙে পড়েছে: পুতিন

আপডেট সময় ০১:০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮