ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জার্মানিতে ৪ পথচারীকে গাড়িচাপা দিয়ে হত্যা, হামলাকারীর আত্মহত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মুনস্টারে পথচারীদের ওপর একটি গাড়ি তুলে দেয়ার পর এ পর্যন্ত অন্তত চার জন প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত তিরিশ জন। আহতদের অন্তত ছয় জনের অবস্থা সংকটজনক। খবর বিবিসির।

জার্মানির পুলিশ বলছে, যে গাড়ি চালক এ কাজ করেছে, সে ঘটনার পর আত্মহত্যা করে। ঘটনাটিকে একটি ‘হামলা’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। জার্মান পুলিশ এখনো পর্যন্ত এটিকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলে বর্ণনা করেনি।

মুনস্টার শহরের পুরোনো অংশে খোলা আকাশের নিচে একটি রেস্টুরেন্টের মাঝখানে ওই গাড়িটি তুলে দেয় চালক। গাড়িটির ধাক্কায় চারপাশে পড়ে থাকে ভেঙ্গে পড়া টেবিল চেয়ার। পুরো এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে।

২০১৬ সালে জার্মানির রাজধানী বার্লিনে ক্রিসমাসের মার্কেটে জনতার ভিড়ের মধ্যে একটি ট্রাক তুলে দেয়া হয়েছিল। ওই ঘটনায় নিহত হয়েছিল ১২ জন।

সেবারের ঘটনাটি ঘটিয়েছিল তিউনিসিয়ান অভিবাসী আনিস আমরি। জার্মানিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানিয়ে সে ব্যর্থ হয়েছিল। তার সঙ্গে ইসলামী জঙ্গিদের সম্পর্ক ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জার্মানিতে ৪ পথচারীকে গাড়িচাপা দিয়ে হত্যা, হামলাকারীর আত্মহত্যা

আপডেট সময় ১১:০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮