ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

চাঁদপুরে প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রায় আট বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর সফরে এসেছেন। বেলা ১১টার দিকে বিশেষ হেলিকপ্টারে প্রধানমন্ত্রী চাঁদপুরে এসে পৌঁছান। বেলা সোয়া ১১টার দিকে চাঁদপুরের হাইমচরে স্কাউটসের ষষ্ঠ কমডেকা (কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প) উদ্বোধন করতে যান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ স্কাউটের প্রধান ও এসডিজি বিষয়ক সমন্বয়ক আবুল আলাম আজাদ এবং কমডেকা প্রধান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মল হক খান তাকে স্বাগত জানান।

এরপর কমডেকা স্কার্ফ, টুপি ও ক্যাপ পরিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করা হয়। এরপর প্রধানমন্ত্রীকে কমডেকা পতাকা হস্তান্তর করা হয়। পরে স্কাউট সদস্যরা প্রধানমন্ত্রীকে মার্চপাস্ট করে সালাম জানান। স্কাউটসের প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। স্কাউটসের ষষ্ঠ কমডেকায় ভারত-নেপাল থেকে স্কাউট এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও একজন স্কাউট এতে যোগ দিয়েছে।

১৯০৭ সালে স্কাউটের প্রথম সূচনা হয়। অবিভক্ত ভারতে এটা হয় ১৯২০ সালে। স্বাধীনতার পর ১৯৭২ সালের ১১ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ বয়েজ স্কাউট সমিতি হয়। ১৯৭৮ সালের ৩০ ডিসেম্বর বয়েজ স্কাউট সমিতির নাম হয় বাংলাদেশ স্কাউটস।

স্কাউট, রোবার স্কাউট ও গার্ল স্কাউট মিলিয়ে সাড়ে সাত হাজার স্কাউট অংশ নিয়েছে ষষ্ঠ কমডেকায়। মোট স্কাউট সংখ্যা ১৫ লাখ ৭০ হাজার ৪৮৮। দুই লাখ গার্ল স্কাউট। ২০১৭ সালের স্কাউটে মেয়েদের অংশগ্রহণ বিষয়ে সিদ্ধান্ত হয়।

বিকালে প্রধানমন্ত্রী জেলা সদরে যাবেন এবং চাঁদপুর স্টেডিয়াম থেকে ২৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ২৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আওয়ামী লীগের সভাপতি একই স্থান থেকে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষ্যে জেলায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। তিনি আট বছর পর চাঁদপুর সফরে এসেছেন। জেলা হাইমচর উপজেলার সড়কগুলো সুসজ্জিত করা হয়েছে। তোরণ, বিলবোর্ড ও ফেস্টুনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতির সঙ্গে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শিত হচ্ছে। এ ছাড়া আসন্ন সংসদ নির্বাচনে মনোয়ন প্রত্যাশী দলীয় নেতারাও অনেক তোরণ নির্মাণ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

চাঁদপুরে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:৫৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮