ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সন্ত্রাসী হামলা নিয়ে অভিযোগ করার অধিকার ফ্রান্সের নেই: এরদোগান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ায় কুর্দি যোদ্ধা ও আঙ্কারার মধ্যে ফ্রান্সের সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। কুর্দি সশস্ত্র যোদ্ধাদের আঙ্কারা সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে আসছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন কুর্দি সন্ত্রাসীদের একটি প্রতিনিধি দলকে প্যারিসে আমন্ত্রণ জানিয়ে সিরীয় ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) ও তুরস্ক সরকারের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।-খবর আলজাজিরার।

এর একদিন পর শুক্রবার তা প্রত্যাখ্যান করে রাজধানী আঙ্কারায় এক বৈঠকে ম্যাকরনকে উদ্দেশ্য করে এরদোগান বলেন, একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তুরস্কের মধ্যস্থতা করতে আসার আপনি কে?

এসডিএফকে কুর্দি পিপলস প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি)পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, যারা সন্ত্রাসী সংগঠনের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানায়, যাদের দেশে এই সন্ত্রাসীরা স্বাধীনভাবে কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, তাদের ব্যাপারে সতর্ক হওয়া দরকার। তুরস্কের বিরুদ্ধে তারা শত্রুতা ছাড়া আর কিছু করছে না।

সিরিয়ায় সক্রিয় কুর্দি ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি) ও তাদের সশস্ত্র শাখা ওয়াইপিজিকে সন্ত্রাসী সংগঠন মনে করে তুরস্ক। তাদের সঙ্গে কুর্দি ওয়ার্কাস পার্টিরও (পিকেকে) সংশ্লিষ্টতা রয়েছে। কুর্দিরা কয়েক দশক ধরে তুরস্কের বিরুদ্ধে রক্তক্ষয়ী বিদ্রোহে লিপ্ত রয়েছে।

তুর্কি নেতা বলেন, পিওয়াইডি ও ওয়াইপিজির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর নিজের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর হামলা নিয়ে অভিযোগ করার অধিকার ফ্রান্সের নেই। যারা সন্ত্রাসীদের সঙ্গে বিছানা ভাগাভাগি করেন এবং যারা তাদেরকে নিজেদের প্রাসাদে আমন্ত্রণ জানান, আগে-পরে যখনই হোক, তারা তাদের ভুলগুলো টের পাবেন বলে জানান এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরিয়া ও ইরাক থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীতে ফ্রান্স যখন পূর্ণ হয়ে যাবে, তখন আমাদের কাছে সাহায্য চাওয়ার সাহসও তাদের থাকবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সন্ত্রাসী হামলা নিয়ে অভিযোগ করার অধিকার ফ্রান্সের নেই: এরদোগান

আপডেট সময় ১১:২১:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮