ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরিবেশবান্ধব বিমানের গবেষণায় বাংলাদেশের দেবযানী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পরিবেশ দূষণে বিশাল ভূমিকা রয়েছে বিমানের। অন্যান্য সাধারণ যানের মত বিমানও পরিবেশ দূষণ করে। তাই দূষণমুক্ত বিমান বানানোর জন্য জার্মানিতে কাজ করছে একদল গবেষক। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের দেবযানী ঘোষ।

সাধারণ কোনো বিমান নয়, জ্বালানি ছাড়াই যেন বিমান উড়তে পারে এ নিয়েই চলছে তাদের গবেষণা। ইলেকট্রিক এই বিমান তৈরিতে বিশ্বের খ্যাতিমান গবেষকদের সাথেই কাজ করেছেন জার্মানির উল্ম বিশ্ববিদ্যালয়ের গবেষক দেবযানী।

হাইড্রোজেন ফুয়েল সেল ব্যাটারি সিস্টেম থেকে পাওয়া শক্তিতে চলবে হাইফোর বা এইচওয়াইফোর নামে পরিচিত বিমানটি৷ এভাবে উৎপাদিত জ্বালানি পরিবেশের কোনো ক্ষতি করবে না, অর্থাৎ বিমানটি চলার সময় কার্বন ডাই অক্সাইড নিঃসরণ একেবারেই হবে না৷

এমন বিমান পৃথিবীতে এটাই প্রথম৷ জার্মানির মহাকাশ গবেষণা কেন্দ্র ডিএলআর-এর পৃষ্ঠপোষকতায় হাইফোর বিমান তৈরির প্রকল্পে সম্পৃক্ত রয়েছে উল্ম বিশ্ববিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠান৷ উল্ম বিশ্ববিদ্যালয়ে এই প্রকল্পের নেতৃত্বে রয়েছেন প্রফেসর ইয়োসেফ ক্যালো৷ তার অধীনে কাজ করছেন দেবযানীর মতো বেশ কয়েকজন তরুণ গবেষক৷ ইতোমধ্যে সাড়া জাগিয়েছে তাদের গবেষণা৷

ইতোমধ্যে সফলভাবে পরীক্ষামূলক উড়াল সম্পন্ন করেছে চার সিটের হাইফোর বিমান৷ চলছে আরো বড় বিমান তৈরির কাজ৷

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন মনে করে, বর্তমানের যে পাঁচটি উদ্ভাবন ভবিষ্যতে বিশ্বকে রক্ষা করবে, তার একটি এই বিমান৷ গবেষকদেরও আশা, আগামী কয়েক বছরের মধ্যে স্বল্প দূরত্বে যাত্রী পরিবহনে পরিবেশবান্ধব এই বিমান ব্যবহার সম্ভব হবে৷ সূত্র: ডয়চে ভেলে

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পরিবেশবান্ধব বিমানের গবেষণায় বাংলাদেশের দেবযানী

আপডেট সময় ০৪:৩৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮