ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট উইন মিন্ট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও কার্যত সরকার প্রধান অং সান সু চির অত্যন্ত ঘনিষ্টজন বলে পরিচিত উইন মিন্ট দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি ২০১২ সাল থেকে পার্লামেন্টের নিম্নকক্ষে স্পিকারের দায়িত্ব পালন করে আসছিলেন।

বুধবার তিন ভাইস প্রেসিডেন্টের শর্টলিস্ট থেকে পার্লামেন্ট উইন মিন্টকে নির্বাচিত করে। এর আগে গত সপ্তাহের শুরুর দিকে তাকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। তখন থেকে ধারণা করা হচ্ছিল তিনিই পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। এক সপ্তাহের মাথায় তাকেই মিয়ানমারের পার্লামেন্ট নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করল।

সু চির অত্যন্ত আস্থাভাজন বলে পরিচিত প্রেসিডেন্ট উ থিন কিয়াও ২১ মার্চ পদত্যাগ করেন। রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনের কারণে মিয়ানমার আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখোমুখি। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলি দেশটির কঠোর সমালোচনা করে আসছে। এ প্রেক্ষিতে উ থিনের পদত্যাগ বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছিল। তবে তার দপ্তর থেকে বলা হচ্ছিল বিশ্রাম নিতে পদত্যাগ করেছেন তিনি।

সামরিক জান্তার কবলে থাকা মিয়ানমারে দীর্ঘ কয়েক দশকের পর ২০১৬ সালের ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন থিন। কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকলেও রাষ্ট্রীয় নীতিনির্ধারণে তিনি ছিলেন দর্শকের ভূমিকায়। সেনাবাহিনীর সঙ্গে অং সাং সু চিই মিয়ানমারের সব রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেন এবং নির্বাহী ক্ষমতা ভাগাভাগি করে থাকেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট উইন মিন্ট

আপডেট সময় ০৭:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮